বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আলোচনায় স্বচ্ছ মনে আসুন, আ. লীগকে রিজভী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১১ আগস্ট, ২০১৮
  • ২৮৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

নির্বাচনী এজেন্ডা নিয়ে স্বচ্ছ মনে আলোচনায় বসতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিএনপি নেতা বলেন, ‘বিএনপির সুনির্দিষ্ট দাবি আছে, সেই দাবিগুলোকে তো বিবেচনায় নিতে হবে। আর শূন্য হাতে শূন্য টেবিলে তো আলোচনা হয় না। স্বচ্ছ মন নিয়ে আলোচনার জন্য আসুন, আমার মনে হয়, একটা অবাধ, সুষ্ঠু অংশগ্রহণমূলক এবং শান্তিপূর্ণ নির্বাচন হবে।’

‘এবং নিশ্চয়ই জাতীয়তাবাদী শক্তির প্রতীক, তিনি (খালেদা জিয়া) নির্দোষ, তাঁকে আটকে রেখে আপনারা জোর করে কোনোকিছু করতে যাবেন, নির্বাচন করতে যাবেন, সেটি হবে না’, যোগ করেন রিজভী।

আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনের এসব কথা বলেন বিএনপির এই নেতা। তিনি আরো বলেন, অবাধ, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে বিএনপি সরকারের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত।

এ সময় নিরাপদ সড়কের দাবিতে ছাত্র আন্দোলনের বিষয়ে শহিদুল আলমের দেওয়া বক্তব্যকে জনগণের ভাষা উল্লেখ করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ‘পুলিশ হেফাজতে শহিদুল আলমের শারীরিক নির্যাতনের পক্ষে কথা বলে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা উচ্চ আদালতের দেওয়া রায় ও সংবিধানকে অবমাননা করেছেন।’


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451