মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গৃহ হারা পরিবারগুলোর মাথা গোঁজার ঠাঁই নেই রাজাপুরে ঝড়ে বসতঘর বিধ্বস্ত-ব্যাপক ক্ষতি, বিষখালির ভাঙনে দুই বসতঘর বিলীন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২২ আগস্ট, ২০১৬
  • ২৫৯ বার পড়া হয়েছে

ঝালকাঠি সংবাদদাতাঃ-ঝালকাঠির রাজাপুরের বড় কৈবর্তখালি

গ্রামে ঝাড়ো হাওয়ায় দরিদ্র দিনমজুর নাসির হাওলাদারের বসতঘর

বিধ্বস্ত হয়ে গেছে এবং টানা বর্ষনে পানি বৃদ্ধি ও বিষখালি

ভাঙনে মঠবাড়ি ইউনিয়নের পুখরিজানা গ্রামের সালাম শরীফ ও

ওহাব হাওলাদারের বসতঘর বিষখালির ভাঙনে বিলীন হয়ে গেছে। জানা

গেছে, উপজেলার আরুয়া গ্রামের স্কুল সংলগ্ন একটি ব্রীজ

পানির অতিরিক্ত ¯্রােতে ভেঙে গেছে, উপজেলার বিভিন্ন স্থানে

একাধিক কাচা বসতঘর, গাছপালা, বৈদ্যুতিক তার, আগাম রোপা

আমন-বীজতলা ব্যাপক ক্ষতি হয়েছে ও উপজেলার বিভিন্ন স্থানের

ঘেরের মাছ ভেসে গেছে। এদিকে উপজেলার পালট গ্রামের শাহ

আলমের স্ত্রী তাসলিমা বেগমের রাতে মুরগির ঘর ডুবে ১১টি এবং

বড়ইয়া গ্রামের আমজেদ আলীর মেয়ে পারভীর বেগমের ১৯ মুরগি

মারা গেছে। বিষখালি নদীর তীরবর্তী মানকি ও দক্ষিণ বড়ইয়া

গ্রামের বেরিবাধসহ ফসলি জমি ও ইটের রাস্তা বিলীন হয়ে

গেছে। এছাড়া বিষখালি নদী তীরবর্তী ও নি¤œাঞ্চলের হাজার

হাজার মানুষ পানিবন্দি রয়েছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451