শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ইমরানের শপথ অনুষ্ঠানে ভারতীয় ক্রিকেটাররা থাকবেন কি ?

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১১ আগস্ট, ২০১৮
  • ৩৪৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

খেলোয়াড়ী জীবনে তারা ছিলেন ইমরান খানের প্রবল প্রতিপক্ষ। কিন্তু তাদের মধ্যে যে দারুণ বন্ধুত্ব রয়েছে সেটা আরো একবার প্রকাশ পেল। পাকিস্তানের রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য ভারতীয় ক্রিকেটার কপিল দেব ও সুনীল গাভাস্কারকে আমন্ত্রণ জানিয়েছে। এ ছাড়া বলিউড সুপারস্টার আমির খানের কাছেও পাঠানো হয়েছে আমন্ত্রণ।

ইমরান খানের এই শপথ গ্রহণ অরনুষ্ঠানটি হওয়ার কথা আগামী ১৮ আগস্ট। অবশ্য আজ শনিবারই শপথগ্রহণ এই অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল। কী কারণে সে অনুষ্ঠান পিছিয়েছে সেটা অবশ্য জানা যায়নি।

অনুষ্ঠানে সাবেক ক্রিকেটার ও বর্তমান রাজনৈতিক নভজোৎ সিং সিধুকেও এরই মধ্যে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণ পেলেও অনুষ্ঠানে যোগ দেওয়ার ব্যাপারে এখনো কিছুই বলেননি, কপিল ও সুনীল। অবশ্য সিধু এরই মধ্যে জানিয়ে দিয়েছেন, ইমরানের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি। অবশ্য এই কংগ্রেস নেতা ইমরানের প্রশংসা করে বেশ বিপাকেই পড়েছেন। কড়া সমালোচনা শুনতে হচ্ছে তাঁকে।

এ ব্যাপারে গাভাস্কার জানিয়েছেন, আমন্ত্রণ পেলে কেন্দ্রীয় সরকারের অনুমতি নিয়েই সিদ্ধান্ত নেবেন এই অনুষ্ঠানে যোগ দেবেন কি না। আর কপিল দেব এ বিষয়ে কিছুই বললেননি।

পাকিস্তানে সাধারণ নির্বাচনে ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) জয়ী হয়েছে। পার্লামেন্টের ২৭২টি আসনের মধ্যে ২৭০টিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে এপিটিআই পেয়েছে ১১৬টি আসন। অবশ্য সরকার গঠনের জন্য যেকোনো দলের প্রয়োজন ১৩৭টি আসন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451