বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জেলা পরিষদ মেম্বারস অ্যাসোসিয়েশনের বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১১ আগস্ট, ২০১৮
  • ৩২৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির
পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে বাংলাদেশ জেলা পরিষদ

মেম্বারস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেছেন। শুক্রবার
বিকালে সংগঠনের সভাপতি মো: বাবুল মিয়ার নেতৃত্বে সংগঠনের
অন্যান্য সদস্যরা বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন
করেন।
পরে তিনি সংগঠনের নেতা-কর্মীদের সাথে নিয়ে ফাতেহা পাঠ ও বিশেষ
মোনাজাত করে ৭৫-র ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের রুহের
মাগফিরাত কামনা করেন। এ সময় সাবেক স্বরাষ্ট প্রতিমন্ত্রী ও পাবনা-১
আসনের সাংসদ শামসুল হক টুকু, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ
আহম্মেদ হোসেন মির্জা, সংগঠনের খুলনা বিভাগীয় সভাপতি রায়হান
ফরিদসহ শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে সাবেক স্বরাষ্ট্র
প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে আলাদা
ভাবে শ্রদ্ধা জানান। পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এ
সময় পাবনার সাথিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি সামছুল হক স্বপন, বেড়া
উপজেলা ছাত্রলীগের সভাপতি মেজবা মোল্লা, সাথিয়া উপজেলা যুবলীগের
যুগ্ম-সাধারণ সম্পাদক মুকুল মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451