সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শিক্ষার্থীদের নির্যাতনে সরকারকে চরম মূল্য দিতে হবে : মওদুদ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১০ আগস্ট, ২০১৮
  • ৩০৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, দ্রুত বাংলাদেশের রাজনীতির পরিবর্তন ঘটবে। কখন কোথায় কী ঘটনা ঘটবে আমরা কেউ জানি না। শুধু এটুকু জানি দেশে কোনো সরকার নেই। যেটুকু আছে সেটুকুরও পরিবর্তনের সময় চলে এসেছে। কারণ এই সরকারের শেষ সময় এসে গেছে।

আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। নাগরিক অধিকার আন্দোলন ফোরাম নামের একটি সংগঠন এ সভার আয়োজন করে।

মওদুদ বলেন, ন্যায্য দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর সরকার যে নির্যাতন করেছে এটা সরকারকে বুমেরাং করবে। সরকারকে চরম মূল্য দিতে হবে। যতই নির্যাতন করুন, শিক্ষার্থীদের মূল্য আপনাদেরকে দিতেই হবে।

নিরাপদ সড়ক দাবির আন্দোলন নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকার প্রতারণা করেছে করে তিনি বলেন, শিক্ষার্থীদের অন্যায় কোনো দাবি তো ছিল না। কিন্তু এখানেও একটা ফাঁকিবাজি ব্লাফ, যে প্রতারণা তারা করেছিল কোটা আন্দোলনকারীদের সাথে।

তিনি বলেন, শহীদুল আলমের ওপর যে অত্যাচার হয়েছে তা অকল্পনীয়। সরকার একেবারে বেপরোয়া হয়ে গেছে। জনগণের সাথে কোনো ধরনের সম্পর্ক নেই।

মতবিনিময় সভায় বিএনপির ভাইস-চেয়ারম্যান শওকত মাহমুদ, যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম আলাল, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মাদ রহমাতুল্লাহ, ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আরিফা সুলতানা রুমা প্রমুখ উপস্থিত ছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451