শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বঙ্গবন্ধু হত্যায় ‘জড়িত’ আ.লীগ নেতাদের মুখোশ উন্মোচনের দাবি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১০ আগস্ট, ২০১৮
  • ১৬০ বার পড়া হয়েছে

নলাইন ডেস্কঃ 

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পেছনে তৎকালীন আওয়ামী লীগের মন্ত্রী ও নেতাদের, যাঁদের সম্পৃক্ততা ছিল, কমিশন গঠন করে তাঁদেরও মুখোশ উন্মোচন করতে আইন মন্ত্রণালয়ের কাছে দাবি জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী এ দাবি জানান।

কামরুল ইসলাম বলেন, ‘বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে সরকার বদ্ধপরিকর। বঙ্গবন্ধুর হত্যার সঙ্গে জড়িত কুশীলবদেরও মুখোশ মামলার রায়ে প্রকাশ পেয়েছে।’

কিন্তু এই হত্যাকাণ্ডের পেছনে আওয়ামী লীগের যাদের সম্মতি ছিল, তাদের কথা নতুন প্রজন্ম জানতে চায় বলেও মন্তব্য করেন খাদ্যমন্ত্রী। তিনি আরো বলেন, ‘নেপথ্যে থেকে অনেকেই সহযোগিতা করেছিলেন, অনেকেই মৌন সম্মতি ব্যক্ত করেছিলেন, বঙ্গবন্ধু যাদের মৌন সম্মতি ছিল। এদেরও কিন্তু বিচার হওয়া উচিত। এদের কিন্তু চেহারা জনসমক্ষে উন্মোচিত হওয়া উচিত। সেই নপুংশক মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ এবং যাঁরা বিদেশে ছিলেন, বিদেশে থাকার পরও দায়িত্ব পালন করেননি সরকারের মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে। আমি আবেদন করব সরকারের আইন মন্ত্রণালয়ের কাছে, আইনমন্ত্রীর কাছে একটি কমিশন গঠন করা হোক।’

আগামী নির্বাচন ও গণতন্ত্র ধ্বংস করতে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টায় এখনো দেশি- বিদেশি ষড়যন্ত্র হচ্ছে বলেও এ সময় মন্তব্য করেন খাদ্যমন্ত্রী।

অনুষ্ঠানের আরেক বক্তা ড. হাছান মাহমুদ বলেন, শিক্ষার্থীদের আন্দোলনে ষড়যন্ত্রের চেষ্টা করে হতাশ হয়েছে বিএনপি-জামায়াত এবং এক-এগারোর কুশীলবরা। আগামী নির্বাচনে তারা চূড়ান্ত হতাশ হবে।

 

 

সুত্র, ntv online


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451