বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

৩ জেলার কৃষকের মধ্যে মুরগী ও মাছের পোনা বিতরণ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১০ আগস্ট, ২০১৮
  • ৩৪৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : গোপালগঞ্জ, পিরোজপুর, বাগেরহাট
জেলায় জলবায়ূ পরিবর্তনের ঝুকি মোকাবেলায় ভাসমান কৃষি পদ্ধতিতে
খামার পদ্ধতি গবেষণা ও উন্নয়ণের মাধ্যমে কৃষকের জীবনমান উন্নয়ন
প্রকল্পের আওতায় সুফল ভোগীদের মধ্যে মুরগী ও মাছের পোনা বিতরণ করা
হয়েছে। শুক্রবার দুপুরে প্রধানমন্ত্রীর নিজ উপজেলা টুঙ্গিপাড়ার মিত্রডাঙ্গা
গ্রামে সুফল ভোগীদের হাতে মুরগী ও মাছের পোনা তুলে দেন প্রধান
অতিথি উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা।
এ সময় কৃষি গবেষণা ইনষ্টিটিউটের খুলনা সরেজমিন বিভাগের প্রধান
বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ ও কৃষি গবেষণা ইনষ্টিটিউটের
গোপালগঞ্জ সরেজমিন বিভাগের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা এইচ.এম
খায়রুল বাশার। পরে ৩ জেলার সুফল ভোগীদের মাঝে মুরগী ও মাছের পোনা
বিতরণ করা হয়। কৃষি গবেষণা ফাউন্ডেশনের অর্থায়নে কৃষি গবেষণা
ইনষ্টিটিউটের গোপালগঞ্জ সরেজমিন বিভাগ ও পল্লী বাংলা উন্নয়ণ
সহযোগী সংস্থা এ প্রকল্প বাস্তবায়ন করছে। ইতিমধ্যে এ প্রকল্পের আওতায়
গোপালগঞ্জ, বাগেরহাট ও পিরোজপুর জেলায় ভাসমান বেডে, ঘেরপাড়,
বাড়ির আঙ্গিনা ও আশপাশে সবজি, মসলা ও ফলের চাষ করে কৃষক সুফল পেতে
শুরু করেছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451