বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নতুন বিতর্ক এবার স্টোকসকে নিয়ে!

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ আগস্ট, ২০১৮
  • ৫২৭ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্কঃ 

বেশ কিছুদিন আগে ইংলিশ ক্রিকেটার বেন স্টোকস নাইট ক্লাবে মারামারির করেছিলেন। আর সেই ঘটনায় আদালতে হাজিরা দিতে গিয়ে ইংলিশ অলরাউন্ডার সম্পর্কে বেরিয়ে আসে নতুন তথ্য। দুই সমকামীকে নাকি ব্যঙ্গ করেছিলেন তিনি।

ভিডিও ফুটেজে দেখা যায়, দুজন সজ্জিত এবং স্বীকৃত সমকামী কাই বেরি এবং উইলিয়াম ও’কনোরকে বিদ্রুপ করেন স্টোকস। অবশ্য স্টোকস এই অভিযোগ অস্বীকার করেছেন।

গত সেপ্টেম্বরে স্টোকস দুই সতীর্থকে সঙ্গে নিয়ে  নাইট ক্লাবে গিয়ে মারামারির করেছিলেন। নিজেও ব্যথা পেয়েছেন হাতে। এ ঘটনায় রাতেই তাঁকে আটক করেছিল পুলিশ। স্টোকসের সঙ্গে ছিলেন ইংল্যান্ডের ওপেনার অ্যালেক্স হালেসও। নাইটক্লাবে মারামারির এ ঘটনায় ২৬ বছর বয়সী আরেকজনকেও আটক করেছে পুলিশ। একজনকে পাঠানো হয়েছে হাসপাতালে।

শৃঙ্খলাজনিত কারণে শাস্তিমূলক ব্যবস্থা এর আগেও বেশ কয়েকবার নেওয়া হয়েছে স্টোকসের বিরুদ্ধে। ২০১২ সালে একবার তাঁকে গ্রেপ্তার করেছিল পুলিশ। সে সময় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছিল সতর্ক করে। কিন্তু খুব বেশি সতর্ক হননি স্টোকস। পরের বছরেই আবার পুলিশের হাতে ধরা পড়েন অনেক রাতে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায়ে। ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও নিজের নাম প্রত্যাহার করতে হয়েছিল স্টোকসকে। কারণ, রাগের মাথায় দেয়ালে ঘুষি মেরে তিনি পড়েছিলেন ইনজুরির কবলে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451