বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শ্রীপুরে ব্যবসায়ী হত্যার দ্রুত বিচার ও গ্রেপ্তারের দাবীতে মানববন্ধ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ আগস্ট, ২০১৮
  • ১৭২ বার পড়া হয়েছে

 

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে ব্যবসায়ী নজরুল ইসলাম হত্যাকান্ডের দ্রুত বিচার
ও মূল পরিকল্পনাকারীকে গ্রেপ্তারের দাবীতে মহাসড়কে মানববন্ধন করেছে
নিহতের পরিবার ও দুই গ্রামের বাসিন্দারা।
মঙ্গলবার বেলা ১১টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজারে
মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এতে শ্রীপুরের টেপিরবাড়ী ও মুলাইদ
গ্রামবাসী অংশগ্রহন করেন। মানববন্ধন থেকে হত্যার মূল পরিকল্পনাকারী
শামছুল ইসলামের দ্রুত গ্রেপ্তার দাবী করা হয়। নিহতের প্রতিবন্ধী ছেলে
সুমন (১৮) মানববন্ধনে তার বাবা হত্যার বিচার চেয়ে ফেস্টুন ধারণ করে।
পাওনা টাকা চাওয়ায় শামছুল ও মিদুল তাদের সহযোগীদের নিয়ে এ
হত্যাকান্ড ঘটায় বলে নিহত নজরুল ইসলামের পরিবার ও মামলাসুত্রে জানা
গেছে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মহসিন জানান, , প্রথমে
নিহতের বাড়ীর ভাড়াটিয়া জাহাঙ্গীর আলমকে সন্দেহ জনক ভাবে গ্রেপ্তার
করা হয়। পরে তার স্বীকারোক্তিতে ব্রাহ্মনবাড়ীয়া জেলার নবীনগর উপজেলার
ব্রাহ্মনছাতা গ্রামের মৃত গোলাম কিবরিয়ার ছেলে মোঃ জিয়াউর
রহমান ওরফে বেকারী (৪৫) ও নরসিংদী জেলা সদরের সাটিবপাড়া গ্রামের
মৃত হোসেন আলীর ছেলে মোঃ শামীম ওরফে কাইল্লা (২৮)কে সম্প্রতি
মুলাইদ এলাকায় তাদের ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। মূল
পরিকল্পনাকারীকে গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে বলে জানান এসআই
মহসিন।
প্রসঙ্গত, গত ১৮ জুন বিকেল পৌনে ৫ টার দিকে আসামী মিদুলের বড়
ভাই শামছুলের বাড়ীর পেছন থেকে বস্তাবন্দী অবস্থায় কাঠ ব্যবসায়ী
নজরুল ইসলামের মরদেহ উদ্ধার করে পুলিশ । এ ঘটনায় নজরুল ইসলামের
বাবা সাহাব উদ্দিন বাদী হয়ে শ্রীপুর থানায় একটি অভিযোগ দায়ের
করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451