বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মেসির হস্তক্ষেপে বার্সায় যোগ দিচ্ছেন পগবা!

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৫ আগস্ট, ২০১৮
  • ৩১০ বার পড়া হয়েছে
Paul Pogba, messi, পগবা, মেসি, আরটিভি অনলাইন

স্পোর্টস ডেস্কঃ ফ্রান্সের বিপক্ষে ৪-৩ গোলে হেরে রাশিয়া বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছিল আর্জেন্টিনাকে। ওই ম্যাচের শেষে নিজের পছন্দের ফুটবলার লিওনেল মেসিকে পেছন থেকে এসে আলিঙ্গন করেন পল পগবা। গায়ে হাত দেবার পর ফ্রেঞ্চ মিডফিল্ডারের চেহারায় তাকান মেসি। স্পষ্টই ফুটে ওঠে নিজেদের মধ্যে বোঝাপড়া বেশ ভালই।শুধু তাই নয় বরাবরের মতো ওই বারও আর্জেন্টাইন মহাতারকার প্রশংসায় পঞ্চমুখ ছিলেন পগবা।

ম্যাচ শেষে ২৫ বছর বয়সী তারকা বলেন, বিশ্বের সেরা ফুটবলারের বিপক্ষে খেলতে সব সময়ই ভালো লাগে।প্রিয় ফুটবলের প্রতিপক্ষ হিসেবে খেলতেই এতো সুখ। আর যদি দুজন এক দলের হয়ে খেলে, সেক্ষেত্রে কেমন অনুভব হতে পারে পগবার?গুঞ্জন রয়েছে বর্তমান ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ভালো সময় কাটছে না বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারের। ইংলিশ দলটির পর্তুগিজ কোচ হোসে মরেনিহোর সঙ্গেও দ্বন্দ্ব রয়েছে এমনটা অনেক আগে থেকেই কানাকানি হয়ে আসছে।

সব মিলিয়ে চলতি মৌসুম শুরু হবার আগে মেসির দল বার্সেলোনায় যোগ দেয়ার সম্ভাবনা তৈরি হয়েছে পগবার। আর এই দলবদলে হাত রয়েছে মেসির। ইংলিশ গণমাধ্যম ডেইলি স্টার এমনটাই জানাচ্ছে।গেলো মৌসুমে মাঝমাঠের রাজা আন্দ্রে ইনিয়েস্তাকে হারানোর পর তার যোগ্য উত্তরসূরি খোঁজার মিশন শুরু করে কাতালান ক্লাবটি। আর এই সুযোগটিই কাজে লাগাতে চান পগবা।ন্যু ক্যাম্প ছাড়াও ফ্রান্সের এই বিশ্বকাপ জয়ী দলের সদস্যকে নিজেদের করে নেয়ান দৌড়ে এগিয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস ও প্যারিস সেন্ট জামের্ই (পিএসজি)।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451