বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গোপালগঞ্জ আইনজীবী সমিতির জায়গায় অবৈধ ভাবে দোকানপাট নির্মানের চেষ্টা : পাঁচ জনের বিরুদ্ধে মামলা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৫ আগস্ট, ২০১৮
  • ৩২০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : গোপালগঞ্জ আইনজীবী সমিতির
ভোগ দখলীয় সম্পত্তিতে অবৈধ ভাবে একটি চক্র দোকান ঘর তোলার চেষ্টা
করলে তা ব্যর্থ করে দিয়েছে আইনজীবীরা। শনিবার সকাল সাড়ে ৯টার
দিকে ওই চিহ্নিত চক্রটি আইনজীবী সমিতির নির্মানাধীন শেখ ফজলুল
করিম সেলিম ভবন লাগোয়া সম্পত্তির উপর এসব দোকান ঘর তোলার চেষ্টা
করে। রোববার এ ঘটনার প্রতিবাদে গোপালগঞ্জ আইনজীবী সমিতির
সাধারন সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্তনুযায়ি এ ঘটনার সাথে জড়িত
পাঁচ জনের বিরুদ্ধে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত,
‘ক’ অঞ্চল গোপালগঞ্জে একটি মামলা হয়েছে। (মামলা নং- গোপালগঞ্জ-
সিআর-৬০৩/১৮)।
গোপালগঞ্জ আইনজীবী সমিতির সাধারন সম্পাদক এডভোকেট এম
জুলকদর রহমান বলেন, কোন অনুমতিতে ছাড়াই চক্রটি অবৈধ ভাবে
আইনজীবী সমিতির সম্পত্তির উপর দোকানপাট নির্মান করার চেষ্টা করে
যা সম্পুর্ন বেআইনী।
গোপালগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট এম এম নাসির
আহমেদ জানান, গোপালগঞ্জ আইনজীবী সমিতি বি,আর,এস রেকর্ড
অনুযায়ি ওই সম্পত্তি ভোগ দখল করে আসছে। বর্তমানে সেখানে শেখ
ফজলুল করিম সেলিম ভবনের নির্মান কাজ চলছে। একটি চক্র পরিকল্পিত ভাবে
আইনজীবী সমিতির ভোগ দখলীয় সম্পত্তিÍর উপর অবৈধ ভাবে দোকান ঘর
তোলার চেষ্টা করে। আাইনজীবীরা তাদের বাধা দেয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451