সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আইরিশদের বিপক্ষে মুমিনুলদের বিশাল জয়

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৪ আগস্ট, ২০১৮
  • ২২৭ বার পড়া হয়েছে
আইরিশদের বিপক্ষে মুমিনুলদের বিশাল জয়

স্পোর্টস ডেস্কঃ পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ড ‘এ’ দল কে ৮৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। এতে পাঁচ ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে গেলো মুমিনুল হকের দল। সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টির কারণে পণ্ড হয়েছিল। শুক্রবার উইকলোতে টস হেরে ব্যাটিংয়ে নেমে সফরকারীদের উড়ন্ত সূচনা এনে দেয় জাকির হাসান ও সাইফ হাসান। দুই ওপেনারের জুটি ভাঙে ১৩৯ রানের মাথায়। ৭৪ বলে ৩৭ রানে ইনিংস খেলে থামেন দলের সাইফ। অন্যদিকে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও নার্ভাস নাইনটিতে আউট হয় জাকির। ৯২ বলে ৯২ রান করে ফেরেন এই বাম-হাতি ব্যাটসম্যান।৩৪ বলে ২৩ রান করে আউট হন অধিনায়ক মুমিনুল। শেষদিকে আল-আমিন জুনিয়রের ৪৭ ও ফজলে রাব্বির ৫৩ রানে ভর করে ২৮৯ রান সংগ্রহ করে বাংলাদেশের যুবারা। স্বাগতিকদের হয়ে তিনটি করে উইকেট তুলে নেন পিটার চেস ও ট্রাইয়ন কেন।বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুর দিকে হিমশিম খায় আইরিশরা। ১৪ রানের মাথায় পর পর তিনটি উইকেট তুলে নেয় বাংলাদেশ ‘এ’ দল।শ্যান গেটকেটের ৩৮ ও ট্রাইয়ন টাকারের ৪৯ ছাড়া আহামরি রান কেউ করতে পারেননি। শেষ পর্যন্ত ২০২ রানে অল আউট হয় আইরিশরা। বাংলাদেশের হয়ে শরিফুল ইসলাম তিনটি উইকেট তুলে নেন। দুটি করে উইকেট শিকার করেন খালেদ আহমেদ, সানজামুল হক ও মোহাম্মদ সাইফুদ্দিন। একটি উইকেট পান ফজলে মাহমুদ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451