বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নারায়ণগঞ্জে শামীম ওসমানের সঙ্গে শিক্ষার্থীদের সংহতি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৩ আগস্ট, ২০১৮
  • ১৯৬ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জ, শামীম ওসমান, শিক্ষার্থী, Narayanganj, Shamim Osman, Students,

নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জে নয় দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানালেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। তার আহ্বানে আগামী দুইদিন ট্র্যাফিক পুলিশকে দায়িত্ব পালনের সুযোগ দিয়েছে শিক্ষার্থীরা।

শুক্রবার(৩ আগস্ট ২০১৮) বিকেলে নগরীর চাষাঢ়ায় শিক্ষার্থীদের ট্র্যাফিক ব্যবস্থাপনা কার্যক্রম ও মনিটরিং পর্যবেক্ষণে রাজপথে নেমে তাদের সঙ্গে সংহতি জানান তিনি।

শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে তাদের বিভিন্ন দাবি পূরণের আশ্বাস দেন শামীম ওসমান। তাদেরকে আগামী শনি ও রোববার ট্র্যাফিক পুলিশকে দায়িত্ব পালনের সুযোগ দেয়ার আহ্বান জানান তিনি।

শিক্ষার্থীদেরকে তিনি বলেন, পুলিশকে দুইদিনের জন্য দায়িত্ব পালনের সুযোগ দাও। তারা যদি তোমাদের দাবি মোতাবেক দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তবে রোববার থেকে তোমাদের সঙ্গে নিয়ে আমি নিজেই মাঠে নামবো।

তার আহ্বানে সাড়া দিয়ে শিক্ষার্থীরা ত্রুটিযুক্ত গাড়ির চাবিগুলো পুলিশের হাতে তুলে দিয়ে ট্র্যাফিক কার্যক্রম দুইদিনের জন্য বন্ধ ঘোষণা করে।

পরে শামীম ওসমান গণমাধ্যমকে বলেন, গত পাঁচদিন ধরে শিক্ষার্থীরা যে আন্দোলন করে আসছে, তা ন্যায়সঙ্গত। নারায়ণগঞ্জের ব্যাপারে শিক্ষার্থীরা যেসব সমস্যা চিহ্নিত করেছে, আগামী রোববার তার তালিকা আমি দেখবো। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সেটা পৌঁছে দেবো।

তিনি বলেন, পুলিশ যদি শিক্ষার্থীদের দাবি মোতাবেক দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তবে দেশের অন্য কোথাও আন্দোলন না হলেও নারায়ণগঞ্জের মানুষের স্বার্থে আমি ছাত্রদের নিয়ে এই সমস্যা সমাধানে মাঠে নামবো।

ট্র্যাফিক ব্যবস্থাপনাকে ঠিক করাসহ সব ধরনের অবৈধ কাজ বন্ধে আপ্রাণ চেষ্টা করবো বলেও উল্লেখ করেন এই সংসদ সদস্য।

উল্লেখ্য, গত ২৯ জুলাই দুপুরে রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এমইএস বাস স্ট্যান্ডে জাবালে নূর পরিবহনের দুই বাসের চালকের রেষারেষির ফলে একটির চাকায় পিষ্ট হয়ে শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হন। এই ঘটনার পর নয় দফা দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451