সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সখীপুরে বেপরোয়া ট্রাক কেড়ে নিল আরও এক ছাত্রীর প্রাণ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৩ আগস্ট, ২০১৮
  • ১৫২ বার পড়া হয়েছে

টাঙ্গাইল ঃ

টাঙ্গাইলের সখীপুরে ট্রাকের চাপায় সাদিয়া জাহান (১৫) নামের ১০ম শ্রেণির এক ছাত্রী নিহত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার কালিয়া ইউনিয়নের বড়চওনা বেলতুলি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

সখীপুর থানার ওসি এসএম তুহিন আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সাদিয়া আক্তার ওই এলাকার আজহারুল ইসলামের মেয়ে ও স্থানীয় বড়চওনা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। এ ঘটনায় পুলিশ ঘাতক চালককে আটক ও পিকআপ জব্দ করেছে পুলিশ।

এলাকাবাসী জানায়, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ঢাকা-সখীপুর-সাগরদিঘী সড়কের বেলতলী নামক স্থানে হেঁটে বাড়ির দিকে আসছিল সাদিয়া। এসময় বেপরোয়া গতিতে আসা একটি পিকআপ পিছন দিক থেকে তাকে ধাক্কা দেয়।

এসময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে ভর্তি করে। সেখান তার অবস্থার অবনতি হলে পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে দুপুর দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর স্থানীয়রা সড়ক অবরোধ করে জড়িত চালকের শাস্তি দাবি করে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451