বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শিক্ষার্থীরা সড়কে আজও যান চলাচল নিয়ন্ত্রণ করছে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৩ আগস্ট, ২০১৮
  • ৩১১ বার পড়া হয়েছে

ঢাকা ঃ 

নিরাপদ সড়কের দাবিতে গত পাঁচ দিনের মতো ব্যাপক আকারে না হলেও মিরপুর, শাহবাগ, আসাদ গেইট, রায়েরবাগ এলাকায় আজ শুক্রবারও সড়কে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা।

আজ শুক্রবার ঢাকায় বিচ্ছিন্নভাবে দু’একটি জায়গায় ট্রাফিকের কাজ করছে শিক্ষার্থীরা। মিরপুর ১০ নম্বর মোড়ে বিভিন্ন স্কুলের প্রায় শ খানেক শিক্ষার্থী জড়ো হয়ে রাস্তায় নামে। এ সময় তারা শান্তিপূর্ণভাবেই রাস্তায় ট্রাফিকের কাজ করে।

সকাল সাড়ে ১১টার দিকে শাহবাগ মোড়ে কয়েকজন শিক্ষার্থী জড়ো হলেও তাদেরকে সড়কের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

মণিপুর স্কুল অ্যান্ড কলেজ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, বিউইবিটি, বিসিআইসি কলেজের শিক্ষার্থী মিরপুরে জড়ো হন।

সেখানে একজন শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেন, দাবি পূরণের বিষয়ে প্রধানমন্ত্রীর মুখ থেকে কোনো ঘোষণা না পাওয়ায় তারা বের হয়েছেন। তারা দাবি মেনে নেওয়ার লিখিত ঘোষণা চান।

মিরপুরে শিক্ষার্থীদের অবস্থানের সময় একটি কাভার্ড ভ্যান এক রিকশাকে ধাক্কা দিলে শিক্ষার্থীদের চাপের মুখে কাভার্ড ভ্যানের ড্রাইভারকে জরিমানা করে ট্রাফিক সার্জেন্ট। দুপুর ১টার দিকে নামাজের বিরতির জন্য চলে গেলেও আবার ফিরে আসে শিক্ষার্থীরা। এ সময় তারা নৌ-পরিবহন মন্ত্রীর পদত্যাগ চান।

সকাল ১১টার দিকে ধানমন্ডি ২৭ নম্বর, আড়ং ও আসাদগেইট এলাকায় অবস্থান নেয় কয়েক শ শিক্ষার্থী। তাদের কেউ মানববন্ধন করছিলেন, আবার অনেকে সড়কে নেমে গাড়িতে শৃঙ্খলার আনার কাজে কাজে যুক্ত হন।

এদিকে, উত্তরা হাউজ বিল্ডিং এলাকার মাসকট প্লাজার সামনে দাঁড়িয়েছে শিক্ষার্থীরা। ১২টার দি‌কে কিছু স্কুল শিক্ষার্থীরা হাউজ বি‌ল্ডিং এসে শা‌ন্তিপূর্ণ ভা‌বে মানবন্ধন ক‌রে আবার চ‌লে যায়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451