সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শিক্ষার্থীরা সরকার পতন চাচ্ছে না, নিরাপদ সড়ক চায় : এরশাদ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৩ আগস্ট, ২০১৮
  • ১৫৮ বার পড়া হয়েছে
শিক্ষার্থী, সরকার, পতন,নিরাপদ, সড়ক, এরশাদ, আরটিভি অনলাইন, Student, government, collapse, safe, road, Ershad, RTV online

অনলাইন ডেস্কঃ আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি এটি রাজনৈতিক দাবি নয়, এটি বাঁচার দাবি। শিক্ষার্থীরা সরকার পতন চাচ্ছে না, নিরাপদ সড়ক চায়। আমরা এ আন্দোলনকে সমর্থন করি। বললেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।  আজ (শুক্রবার) সকালে সড়ক দুর্ঘটনায় নিহত কলেজছাত্রী দিয়া খানম মিমের বাসায় সমবেদনা জানাতে যান এরশাদ। এসময় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, আমার ছেলে গাড়িতে করে স্কুলে যায়। যদি সে বাসে করে স্কুলে যেত তাহলে আমি সবসময় দুশ্চিন্তায় থাকতাম। বাসচাপায় সেও যদি দুর্ঘটনার শিকার হতো আমি আত্মহত্যা করতাম।

এরশাদ বলেন, ২০ লাখ টাকা কোনোও টাকা না। সরকার চাইলে আরও বেশি টাকা দিতে পারত।  প্রধানমন্ত্রী এসে দেখে যেতে পারতেন। তারা কতটা কষ্টে একটা ঘরে এতোগুলো মানুষ বসবাস করে।তিনি বলেন, নৌমন্ত্রী ভারতের যে উদাহরণ দিচ্ছেন, সেটা তো দুর্ঘটনা। আর এখানে যা হয়েছে তা তো হত্যাকাণ্ড। সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত। এভাবে বেপরোয়া গাড়ি চালানোর কারণে মৃত্যু ঘটলে অপরাধীকে মৃত্যুদণ্ড দেওয়াই উচিত।গেল রোববার রাজধানীর বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের দুই বাসের রেষারেষিতে ঝরে যায় দুই শিক্ষার্থীর প্রাণ। এরপর তার সহপাঠীরা আন্দোলনে নামেন। ধীরে ধীরে এ আন্দোলন পুরো রাজধানীসহ সারা দেশে ছড়িয়ে পড়ে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451