রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দুর্ঘটনাস্থল থেকে প্রেস ব্রিফিং, কাল সারা দেশে মানববন্ধনের ঘোষণা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১ আগস্ট, ২০১৮
  • ২৩২ বার পড়া হয়েছে

ঢাকা ঃ 

আগামীকাল বৃহস্পতিবার সারা দেশের বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলগুলোতে শান্তিপূর্ণ মানববন্ধনের ডাক দিয়েছে ‘সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ছাত্র আন্দোলন’।

রাজধানীর কুর্মিটোলায় বিমানবন্দর সড়কের যে স্থানে শহীদ রমিজ উদ্দিন কলেজের দুই ছাত্রছাত্রী নিহত হয়েছিল আজ বুধবার বিকেলে সে স্থান থেকে কর্মসূচি ঘোষণা করা হয়।

সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যমের সামনে সাত দফা দাবির কথা তুলে ধরে শিক্ষার্থীরা। দাবিগুলো হলো-১. বেপরোয়া ড্রাইভারকে অবিলম্বে ফাঁসি দিতে হবে ও  ড্রাইভারদের সঙ্গে মালিক পক্ষকেও দুর্ঘটনার দায়ভার নিতে হবে; ২. এই শাস্তি অবিলম্বে সংবিধানে সংযোজন করতে হবে, সব ফিটনেসবিহীন গাড়ির রুট পারমিট অবিলম্বে বাতিল করতে হবে; ৩. সড়কের প্রত্যেকটি মোড়ে মোড়ে সিসি ক্যামেরা লাগাতে হবে, সিসি ক্যামেরার সুষ্ঠু তদারকি করতে হবে; ৪. সব শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালের সামনে স্পিডব্রেকার ও জেব্রা ক্রসিং রাখতে হবে; ৫. বিআরটিএর অধীনে সব চালক ও হেলপারকে প্রশিক্ষণের মাধ্যমে লাইসেন্স প্রদান করতে হবে, বিআরটিএকে সেনাবাহিনীর আওতাভুক্ত করতে হবে; ৬. শুধু ঢাকা নয় সারা দেশেই শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়ার ব্যবস্থা করতে হবে এবং ৭. সর্বোচ্চ হাঁটার জন্য উপযুক্ত ফুটপাথ চাই।

কমিটির তৌফিকুর রহমান নামের এক শিক্ষার্থী বলেন, ‘আমাদের আগামী কালকের যে কর্মসূচি, আমরা সব স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে সুষ্ঠুভাবে কোনো ধরনের সহিংসতা ছাড়া মানববন্ধন করব। শান্তিপূর্ণ মানববন্ধন হবে। কোনো ধরনের গাড়ি ভাঙচুর করব না আমরা। যত দিন পর্যন্ত আমাদের এই সাত দফা দাবি আদায় না হচ্ছে আমাদের আন্দোলন চলতে থাকবে ইনশা আল্লাহ।’

গত ২৯ জুলাই রাজধানীর কুর্মিটোলার বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের বাসের চাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়। এ ছাড়া আহত হয়েছে বেশ কয়েকজন। নিহত শিক্ষার্থীরা হলো শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী দিয়া খানম মিম ও দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম।

এ ঘটনায় পুরো ঢাকা উত্তাল। টানা চতুর্থদিনের মতো আজ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

সড়কগুলোর মোড়ে মোড়ে বাস, প্রাইভেটকার, মোটরসাইকেলগুলো থামায় শিক্ষার্থীরা। চালকের কাছে ড্রাইভিং লাইসেন্স দেখতে চায়। লাইসেন্স থাকলে গাড়ি ছাড়ে, নয়তো আটকে রাখে, নতুবা পুলিশের কাছে দিয়ে দেয়। উল্টো পথে আসা গাড়িগুলোও তারা ফিরিয়ে দেয়।

এদিকে, এ ঘটনায় জাবালে নূর পরিবহনের বাস চালক, হেলপারসহ পাঁচজনকে আটক করেছে র‍্যাব। বাতিল করা হয়েছে জাবালে নূরের রুট পারমিট। আজ এই বাসের মালিককেও গ্রেপ্তার করেন র‍্যাব-১ এর সদস্যরা।

 

 

সুত্র,ntv


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451