বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মেক্সিকোতে একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে।

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১ আগস্ট, ২০১৮
  • ৩২৬ বার পড়া হয়েছে

 

 

 আন্তর্জাতিক ডেস্ক :

মেক্সিকোতে একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় কেউ নিহত না হলেও অন্তত ৮৫ জন আহত হয়েছেন। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।আজ বুধবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার গুয়াদুলুপ ভিক্টোরিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাজধানী মেক্সিকো সিটির উদ্দেশে রওনা দেয় অ্যারোমেক্সিকো ফ্লাইটটি। ১০ কিলোমিটার যাওয়ার পরই দুরাঙ্গো প্রদেশে উড়োজাহাজটি বিধ্বস্ত

দেশটির বিমান কর্তৃপক্ষ জানায়, উড়োজাহাজটিতে ৯৭ যাত্রী ও চারজন ক্রু ছিলেন। দুর্ঘটনার পর ৩৭ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মাঝপথেই জরুরি অবতরণে বাধ্য হন পাইলট।দেশটির সিভিল ডিফেন্সের মুখপাত্র জানান, বিধ্বস্ত হওয়ার কিছু সময় পর উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। তবে এর আগেই আরোহীরা বেরিয়ে আসতে সক্ষম হন।এক টুইট বার্তায় মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নেইতো রাষ্ট্রীয় সংস্থাগুলোকে জরুরি সেবা দেওয়ার নির্দেশ দিয়েছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451