সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সিলেটে পরাজয় মেনে নিলেন কাদের

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ জুলাই, ২০১৮
  • ২৮৩ বার পড়া হয়েছে
স্বাগত জানাব : কাদের

ঢাকা: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের পরাজয় স্বীকার করে দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এই পরাজয়ের পেছনে দলের সাংগঠনিক দুর্বলতা দায়ী।

মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমন্ডি কার্যালয়ে তিন সিটির নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় একথা বলেন দলের সাধারণ সম্পাদক।

সড়কে দুই শিক্ষার্থী নিহতের ঘটনার প্রসঙ্গে সড়ক পরিবহণ মন্ত্রী বলেন, সড়কে দুটি মূল্যবান প্রাণ ঝরে গেছে। আমরা মর্মাহত। সরকার চুপ করে বসে নেই। এ বিষয়ে সরকার কঠোর, দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে। গ্রেফতার কৃতদের বিচারের আওতায় আনা হয়েছে। ঘাতক গাড়িও আটক করা হয়েছে।

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা শান্ত হও। ক্যাম্পাসে ফিরে যাও। পড়াশুনায় মনোনিবেশ করো।

সোমবার অনুষ্ঠিত তিন সিটি কর্পোরেশন নির্বাচনে বরিশাল ও রাজশাহীতে আওয়ামী লীগ ব্যাপক জয় পেলেও সিলেটে এগিয়ে থাকে বিএনপি।

স্থগিত দুই কেন্দ্রের ভোট বাদে সিলেটে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী পেয়েছেন ৯০ হাজার ৪৯৬ ভোট। আর আওয়ামী লীগের প্রার্থী বদরউদ্দিন আহমেদ কামরান পেয়েছেন ৮৫ হাজার ৮৭০ ভোট।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451