বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

তালাবদ্ধ ফ্ল্যাটে অর্ধগলিত লাশটি অভিনেত্রী মাহমুদা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ জুলাই, ২০১৮
  • ২২৮ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ: জেলার সদর উপজেলার গোগনগর এলাকার একটি ফ্ল্যাট বাসা থেকে উদ্ধার করা মৃতদেহের পরিচয় মিলেছে। তার নাম মাহমুদা আক্তার (৩০)। তিনি সম্প্রতি কয়েকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছিলেন।

এ ছাড়া শহরের বঙ্গবন্ধু সড়কে অবস্থিত টপটেন নামক তৈরি পোশাক বিক্রির চেইন শপের বিক্রয় কর্মকর্তা ছিলেন।

এর আগে সোমবার রাত সাড়ে ১২টায় উপজেলার গোগনগর আলামিন নগর এলাকার মোহাম্মদ আলী আকবরের তিন তলা ভবনের নিচ তলার ফ্ল্যাট বাসা থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

বাড়ির মালিকের বরাত দিয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গত কয়েকদিন ধরে ফ্ল্যাটটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল। সোমবার রাতে ওই বাসা থেকে দুর্গন্ধ বের হলে ভাড়াটিয়ারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ দরজার তালা ভেঙে ওই বাসার মেঝে থেকে লাশটি উদ্ধার করে।

তিনি আরও জানান, যেহেতু লাশে পচন ধরেছে তাই সঠিকভাবে বোঝা যাচ্ছে না কীভাবে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে ওই নারীর স্বজনদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে এবং স্বামীকে খোঁজা হচ্ছে। ময়নাতদন্তের জন্য নারীর লাশটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451