বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড সফর সাকিবদের

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ জুলাই, ২০১৮
  • ৩৪৩ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্কঃ 

২০১৯ সালটা বেশ ব্যস্ততার সঙ্গেই কাটবে বাংলাদেশ ক্রিকেট দলের। বিশ্বকাপের বছরে বেশ কয়েকটি সিরিজ খেলতে হবে বাংলাদেশের। বছরের শুরুতেই ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ যাবে নিউজিল্যান্ড সফরে। সেখানে গিয়ে সাকিব-তামিমরা খেলবেন তিন ম্যাচের টেস্ট ও ওয়ানডে সিরিজ। কিউইদের বিপক্ষে এবারই প্রথমবারের মতো তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে টাইগাররা।

বাংলাদেশ এর আগে খেলেছে মাত্র দুটি তিন ম্যাচের সিরিজ। সর্বশেষ ২০১৪ সালে ঘরের মাঠে অনুষ্ঠিত সেই সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ।

বাংলাদেশের নিউজিল্যান্ড সফর শুরু হবে ১৩ ফেব্রুয়ারি থেকে। প্রথমেই থাকবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ১৩, ১৬ ও ২০ ফেব্রুয়ারি ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে নেপিয়ার, ক্রাইস্টচার্চ ও ডানেডিনে। এরপর দিন সাতেকের বিরতি দিয়ে শুরু হবে টেস্ট সিরিজ। এই ম্যাচগুলো খেলা হবে হ্যামিল্টন, ওয়েলিংটন ও ক্রাইস্টচার্চে।

বাংলাদেশের নিউজিল্যান্ড সফর-সূচি

প্রথম ওয়ানডে- ১৩ ফেব্রুয়ারি, নেপিয়ার

দ্বিতীয় ওয়ানডে- ১৬ ফেব্রুয়ারি, ক্রাইস্টচার্চ

তৃতীয় ওয়ানডে- ২০ ফেব্রুয়ারি, ডানেডিন

প্রথম টেস্ট- ২৮ ফেব্রুয়ারি, হ্যামিল্টন

দ্বিতীয় টেস্ট- ৮ মার্চ, ওয়েলিংটন

তৃতীয় টেস্ট- ১৬ মার্চ, ক্রাইস্টচার্চ


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451