সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দুর্ঘটনায় জড়িতদের শাস্তি হবে, দিয়ার বাবাকে স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাস

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ জুলাই, ২০১৮
  • ২১১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রাজধানীর বিমানবন্দর সড়কে দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না।

মঙ্গলবার সকালে সড়ক দুর্ঘটনায় নিহত দিয়া আক্তার মিমের মহাখালির বাসায় যান স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি শোকাহত পরিবারকে সান্তনা দেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাসের যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

এসময় মন্ত্রীর কাছে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান দিয়ার বাবা।

দিয়ার বাবা বলেন, ‘লাইসেন্স যদি দিয়েও থাকে, এরা কীভাবে লাইসেন্স পেল? এরা কি ঘুষ খাইয়ে লাইসেন্স পেল বিআরটিএ থেকে? নাকি এদের ইন্টারভিউ দিয়ে লাইসেন্স দিল? এগুলো নিয়ে তদন্ত হবে বলে তিনি জানান।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অদক্ষ ড্রাইভার হোক, বা ত্রুটিপূর্ণ গাড়িই হোক- কোনোটাই এই ঢাকা শহরে চালানোর উপযোগী নয়। এ ব্যাপারে আমরা এটা কেন কীভাবে হলো- সেটা দেখবো এবং এর বিচার হবে। গাড়িটি আমরা চেক করছি এবং এর লাইসেন্স আছে কিনা- সব কিছু আমরা দেখবো। কারণ এখানে প্রশ্ন আসছে, এরা শুধু অদক্ষ নয়, এরা লাইসেন্স বিহীনভাবেও চালাচ্ছে। এগুলো আমরা দেখবো।’


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451