সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৩ বছরের মুন্না যখন বাসের ড্রাইভার ; তখন দায়ী করবেন কাকে? (ভিডিওসহ)

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৩০ জুলাই, ২০১৮
  • ২১৪ বার পড়া হয়েছে

 

অনলাইন ডেস্কঃ 

২৪ ঘণ্টা আগে রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় জীবন প্রদীপ নিভে গেছে দুই কলেজ শিক্ষার্থীর। আহতের অবস্থাও সঙ্গীন। ছাত্র-ছাত্রীরা সহপাঠীদের মৃত্যুর বিচার দাবিতে সারাদিন রাস্তা অবরোধ করে রেখেছিল। এর মাঝেই সোশ্যাল সাইটে একটি ভিডিও ভাইরাল হয়ে গেছে। খোদ রাজধানীতে বাস চালাচ্ছে মুন্না নামের এক কিশোর, যার বয়স ১৩ বছর!

সাকিব সৌখিন নামের একটি আইডি থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে আজ। এতে দেখা যাচ্ছে ড্রাইভিং সিটে বসে মুন্না রীতিমতো যানজটের মাঝে বাস চালিয়ে যাচ্ছে; আবার ভিডিওকারী ব্যক্তির প্রশ্নের জবাবও দিচ্ছে! এই দৃশ্য দেখে বাসের যাত্রীরা চিৎকার করছে, ‘আস্তে যা বাবা…’ কিন্তু মুন্নার কোনো ভ্রুক্ষেপ নেই! সে খুব সাবলীলভাবে বাস চালিয়ে যাচ্ছে! জবাবে তাকে সহায়তা করছে তার ওস্তাদ (মূল ড্রাইভার; ভিডিওতে নেই)।

প্রশ্নোত্তরে মুন্নার সম্পর্কে আরও কিছু ধারণা পাওয়া যায়। সে চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়েছে। বাস হেলপার হিসেবে শুরু করে দেড় বছর আগে। আর ড্রাইভিং সিটে বসেছে নাকি এক বছর আগে! সে বাসে কাজ করা ছাড়া অন্য কোনো কাজও করতে আগ্রহী নয়। ভিডিও ধারণকারী ব্যক্তি প্রশ্ন করেন, ড্রাইভিং লাইসেন্স না থাকায় পুলিশ ধরলে কী হবে? এর কোনো সুদুত্তর দিতে পারেনি মুন্না। তবে সে ঠিকই জানে পুলিশ থেকে বাঁচার উপায়!

এবার বলুন, শুভযাত্রা নামের এই বাসটি যদি কোনো দুর্ঘটনায় পড়ে, তবে পারবেন এই শিশুটিকে ধরে পেটাতে? মুন্নার যে ‘ওস্তাদ’ সে তো এক লাফে পালিয়ে যাবে! কুর্মিটোলায় গতকাল দুই শিক্ষার্থীকে হত্যা করে বাসচালক যেভাবে পালিয়েছিল, সেভাবে পালাবে! ‘শিশুরা ফুলের মতো, শিশুশ্রম নিষিদ্ধ’ এমন বহু ভালো ভালো কথা আমরা বলে থাকি। কিন্তু বাস্তবে মুন্নারা বাস চালায়; তাদের ড্রাইভিং সিটে বসিয়ে সাধারণ যাত্রীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলে ‘ওস্তাদ’রা!

১৩ বছরের মুন্না এতটা রাস্তা বাস চালিয়ে এসেছে আর কোনো পুলিশের চোখে পড়েনি এটা হতেই পারে না। প্রশ্ন তুললে নিশ্চয়ই ভুল হবে না? কিন্তু সড়কে হত্যাকাণ্ডের কোনো সুরাহা হবে- এটা সূদূর ভবিষ্যতের বিষয়!

দেখুন ভিডিও ঃ

ওস্তাদ বায়ে প্লাস্টিক

Posted by Shakib Soukhin on Monday, July 30, 2018

 

সুত্র, কালের কণ্ঠ ।

 


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451