বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

 চুয়াডাঙ্গার শিল্পনগরী দর্শনা কেরুজ খেলার মাঠে মার্কেট নির্মাণ : খেলাপ্রেমিরা হতাশ  

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২১ আগস্ট, ২০১৬
  • ৩৭৩ বার পড়া হয়েছে

 

সালেকিন মিয়া সাগর চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনার

কেরুজ ঈদ ময়দান ও বাজার মাঠে আলিশান

মার্কেট নির্মাণ করা হচ্ছে। এতে হতাশ

খেলাপ্রেমিরা। আজ শনিবার দুপুরে

মার্কেটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প

কর্পোরেশনের চেয়ারম্যন মো: দেলোয়ার

হোসেন।

জানা যায়, স্বাধীনতার পর থেকে দর্শনা

কেরু অ্যান্ড কোম্পানির জমিতে খেলার

মাঠ বাজার মাঠ হিসাবে পরিচিত রয়েছে।

এখানে দেশের স্থানীয় ও খ্যাতিমান

অনেক খেলোয়াড় এ মাঠে খেলা করে

আসছেন।

হঠাৎ করেই কেরু অ্যান্ড কোম্পানি নিজ

অর্থায়নে মার্কেট নির্মাণের কাজ শুরু

করেছে। এতে খেলাপ্রেমিরা চরম হতাশ

হয়েছে ও ক্ষোভ প্রকাশ করে বলেছেন, কেরু

অ্যান্ড কোম্পানি শতশত একর জমি পরে

থাকলেও সেদিকে কর্তৃপক্ষের নজর নেই

কিন্ত একটি ঐতিহাসিক ঈদগা ময়দান ও ফুটবল

খেলার মাঠটি মার্কেট নির্মাণের ফলে

মাঠের জায়গা সংকুলান ও খেলার

অনুপযোগী হয়ে যাচ্ছে। মার্কেট নির্মাণ

হলে অনেক জায়গা নষ্ট হয়ে খেলার

অনুপযোগী হয়ে পড়বে।

এদিকে জেলার স্বনামধন্য কেরুজ বয়েজ

ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ

অনেক খেলোয়াড় কেরুতে চাকরি করায়

নিরব ভূমিকা পালন করছেন বলে অভিযোগ।

তারা কেউ এ ব্যাপারে কোনো মন্তব্য

করতে রাজি হননি।

এ বিষয় কেরু অ্যান্ড কোম্পনির ব্যবস্থাপনা

পরিচালক এবিএম আরশাদ হোসেন বলেন,

মার্কেট নির্মাণে মাঠের কোনো সমস্য

হবে না।

 


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451