বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রুবেলকে যে কারণে আইসিসির তিরস্কার!

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৩০ জুলাই, ২০১৮
  • ৩৩৭ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্কঃ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ২-১ ব্যবধানে সিরিজ জয়ে চোখের আড়ালে চলে গেছে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনাই। কিন্তু আইসিসির নজর এড়ায়নি কোনো কিছুই। আচরণবিধি লঙ্ঘন করায় বাংলাদেশি পেসার রুবেল হোসেনকে জরিমানা করেছে আইসিসি। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে বাংলাদেশ ১৮ রানে জয় পেলেও অসংলগ্ন আচরণের জন্য এই পেসারকে জরিমানা করা হয়।

ম্যাচের দ্বিতীয় ইনিংসের ২৮তম ওভারে শিম্রন হেটমায়ারের ব্যাট থেকে একটি বাউন্ডারি আসলে রুবেল ক্ষিপ্ত হয়ে বাজে শব্দ ব্যবহার করেন, যা স্টাম্প মাইকে ধরা পড়ে।

ম্যাচ শেষে রুবেল তাঁর ভুল স্বীকার করেন। আইসিসির ম্যাচ রেফারি ক্রিস ব্রডের প্রস্তাবিত জরিমানা গুণতে রাজি হওয়ায় কোনো শুনানির প্রয়োজন হয়নি।

শুধু জরিমানাই নয়, তাঁর নামের পাশে যোগ হয় একটি ডিমেরিট পয়েন্ট। উল্লেখ্য, গত জুনে দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আচরণবিধি লঙ্ঘনের দায়ে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছিল রুবেলের ঝুলিতে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451