বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ফুলবাড়িয়ায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৯ জুলাই, ২০১৮
  • ৩৯৩ বার পড়া হয়েছে

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ গতকাল রোববার দুপুরে বাড়ির
পাশে মৎস্য খামারে গোছল করতে গিয়ে পানিতে ডুবে দুই সহপাঠি শিশুর
মর্মান্তিক মৃত্যু হয়েছে। এরা দুজনই উপজেলার কালদহ পূর্বপাড়া
প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।স্থানীয় এলাকাবাসী জানায়,
পাটিরা উত্তর পাড়া গ্রামের মিন্টু মিয়ার পুত্র সিজান (৭) ও পাশ্ববর্তী
বাড়ির য়োরীউল্লাহর পুত্র আরাফাত (৬) এরা একে অপরের সহপাঠি। দুজনে
একই বিদ্যালয়ের ১ম শ্রেণির শিক্ষার্থী। গতকাল রোববার বিদ্যালয় ছুটির পর
বাড়িতে আসলে গুড়ি গুড়ি বৃষ্টি হয়। এ সময় দুই বন্ধু একত্রে বাড়ির পাশে
জনৈক সফি মোল্লার মৎস্য খামারের পুকুরে গোসল করতে পানিতে নেমে
তলিয়ে যায়। বৃষ্টির পর মৎস্য খামারের মালিক দুই শিশুকে পানিতে ভাষতে দেখে
ডাক চিৎকার দিলে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে স্থানীয় আছিম
বাজারে ডাক্তারের কাছে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত
ঘোষনা করেন।একই এলাকার দুই সহপাঠি শিশুর মর্মান্তিক মৃত্যুতে গোটা
এলাকায় শোকের ছায়া নেমে আসে। ফুলবাড়িয়া থানার ওসি শেখ কবিরুল
ইসলাম বলেন, মর্মান্তিক এ ঘটনাটির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ
পাঠিয়েছি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451