রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

ভারতে সড়ক দুর্ঘটনায় এতো আলোচনা হয় না, শুধু বাংলাদেশেই হয়: নৌমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৯ জুলাই, ২০১৮
  • ১৯৪ বার পড়া হয়েছে
ভারতে সড়ক দুর্ঘটনায় এতো আলোচনা হয় না, শুধু বাংলাদেশেই হয়: নৌমন্ত্রী

অনলাইন ডেস্কঃ

রাজধানীর কুর্মিটোলায় বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনা প্রসঙ্গে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান সাংবাদিকদের বলেছেন- ‘প্রতিবেশী দেশ ভারতে প্রতি ঘণ্টায় ১৬ জন দুর্ঘটনায় মারা যায়। সেখানে এতো আলোচনা হয় না, শুধু বাংলাদেশেই হচ্ছে। আমি মনে করি যে যতটুকু অপরাধ করবে, সে ততটুকু শাস্তি পাবে এবং যে শাস্তি পাবে সেই শাস্তি নিয়ে বিরোধিতা করার কোনও সুযোগ নেই।’সাংবাদিকরা রোববার (২৯ জুলাই) সচিবালয়ে নৌমন্ত্রীকে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের শীর্ষনেতা হিসেবে প্রতিক্রিয়া জানতে চেয়ে প্রশ্ন করেন- ‘আপনার নিয়ন্ত্রিত পরিবহন শ্রমিক সংগঠনের বাসগুলোর রেষারেষিতে রাজধানীতে এমন দুর্ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। মানুষ মারা যাচ্ছে, আহত হচ্ছে কিংবা পঙ্গু হয়ে যাচ্ছে। এর দায় শ্রমিক সংগঠনগুলো কিভাবে এড়াতে পারে?’এ বিষয়ে মন্ত্রী বলেন- ‘এ প্রোগ্রামের সঙ্গে কি এটা রিলেটেড? আপনারা কি লক্ষ্য করেছেন, ভারতের মহারাষ্ট্রে গতকাল সড়ক দুর্ঘটনায় ৩৩ জন মারা গেছে। এগুলো নিয়ে আমরা যেভাবে কথা বলি, ওখানে কি এগুলো নিয়ে কেউ এভাবে কথা বলে? আমি শুধু এইটুকু বলতে চাই যে, যতটুকু অপরাধ করবে, সে সেভাবেই শাস্তি পাবে। এটা নিয়ে পড়ে আলোচনা হবে। আমরা এখন মোংলা বন্দরের কাজটা শেষ করি। মোংলা বন্দর নিয়ে কোনও প্রশ্ন থাকলে সেটা আপনারা করতে পারেন।’

এর আগে, আজ দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর কুর্মিটোলায় সড়কে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের ওপর জাবালে নূর পরিবহনের একটি বাস উঠিয়ে দেয়। এতে ঘটনাস্থলে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়। আহত হয় আরও কয়েকজন।এর আগে নৌপরিবহন মন্ত্রণালয়ে মোংলা বন্দর কন্টেইনার লোডিং-আনলোডিং কার্যক্রম আরও গতিশীল করতে মোবাইল হার্বার ক্রেন সংগ্রহ সংক্রান্ত এক চুক্তি সই অনুষ্ঠানে অংশ নেন তিনি।চুক্তি প্রসঙ্গে শাজাহান খান জানান, মোংলা বন্দরের গুরুত্ব হারিয়ে যাচ্ছিল। এটাকে উদ্ধার করা হয়েছে। বন্দর আধুনিকায়নের জন্য পশুর নদ ড্রেজিংয়ের কাজ শুরু হবে। মালামাল যেন দ্রুত খালাস করা যায়, সেজন্য জার্মানির ক্রেন মোবাইল হার্বার আনা হবে। এতে খরচ হবে ৪২ কোটি ৭০ লাখ টাকা।

 

সুত্র, Rtv


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451