সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাজধানীতে বাসের ধাক্কায় দুই শিক্ষার্থী নিহত, গাড়ি ভাঙচুর-আগুন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৯ জুলাই, ২০১৮
  • ১৮৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ রাজধানীর বিমানবন্দর সড়কে বাসের ধাক্কায় দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহতরা শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে। নিহত দুই শিক্ষার্থী হলেন- দিয়া আক্তার মিম ও আব্দুল করিম। প্রত্যক্ষদর্শীরা জানান, জাবালে নূর পরিবহনের একটি বাস ধাক্কা দিলে তারা ঘটনাস্থলে মারা যান। এ সময় আরও ৮-১০ জন আহত হন। তবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।ক্যান্টনমেন্ট থানা পুলিশ জানায়, রোববার দুপুর ১২টার দিকে খিলক্ষেত এলাকার র‌্যাডিসন ব্লু হোটেলের সামনের সড়কে এ ঘটনা ঘটে। আহতদের কুর্মিটোলা  জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে দুর্ঘটনার পর রাস্তা অবরোধ করে যানবাহন ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। একটি বাসে আগুনও ধরিয়ে দেয়া হয়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।ডিএমপির (ট্রাফিক উত্তর) বিমানবন্দর জোনের সহকারী কমিশনার শচীন মৌলিক জানান, জাবালে নূর (ঢাকা মেট্রো ব-১১-৯২৯৭) পরিবহনের একটি বাসের ধাক্কায় র‌্যাডিসন ব্লু হোটেলের সামনের সড়কে দুই জন মারা গেছে। আরও ৮-১০ জনের মতো আহতের খবর পেয়েছি। বিক্ষুব্ধ জনতা বাসটি ভাঙচুর করেছে। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451