রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

বাংলাদেশ সিরিজ জয়ের প্রত্যাশায় ব্যাটিংয়ে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৮ জুলাই, ২০১৮
  • ৩৩৭ বার পড়া হয়েছে
বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, ওয়ানডে, বাংলাদেশ, ওয়েস্ট ঈন্দিএস, ওডী, রতভনলিনে

স্পোর্টস ডেস্কঃ সেন্ট কিটসে আজ ম্যাচটা জিতলেই নয় বছরের আক্ষেপ ঘুচবে বাংলাদেশের। গত নয় বছর আগে ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে হারিয়ে সিরিজ জিতেছিল টাইগাররা।এরপর ২০১৪ সালের সফরটা ছিল শুধুই হতাশার। সব ফরম্যাটেই ধবল ধোলাই হয়ে ফেরে বাংলাদেশ।এবারও শুরুটা হয়েছিল দুই ম্যাচের টেস্ট সিরিজ হেরে। কিন্তু ওয়ানডে সিরিজে এসেই ঘুরে দাঁড়ায় টাইগাররা। আশা জাগে সিরিজ জয়ের।সিরিজের দ্বিতীয় ম্যাচে এসেই স্বপ্নটা সত্য করতে পারতো। যদি না শেষের ওভারটা হতাশার না হত।ওয়ানডে অধিনায়কের মতে, যা হবার হয়ে গেছে। এখন সামনে দেখার পালা।সেটাই তবে হোক সেন্ট কিটসে। গায়ানার সুখ আর দুঃখ ভুলে এই ম্যাচটা নিজেদের করে নিলেই হয়।সিরিজের শেষ ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।বাংলাদেশের একাদশে কোনও পরিবর্তন আসেনি। অন্যদিকে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।  আলজারি জোসেফ ও জেসন মোহাম্মদের বদলে দলে ঢুকেছে শিরন পাওয়েল ও শেলডন কটরেল।বাংলাদেশ:মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ,মুস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি।ওয়েস্ট ইন্ডিজ:জেসন হোল্ডার (অধিনায়ক), দেবেন্দ্র বিশু, ক্রিস গেইল, শিমরন হেটমায়ার, শাই হোপ, শিরন পাওয়েল, এভিন লুইস, শেলডন কটরেল, অ্যাশলে নার্স, কাইরান পাওয়েল, রোভম্যান পাওয়েল।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451