শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

পানি বেড়েছে ৪১ নদনদীর , ভূমিধসের শঙ্কা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২৭ জুলাই, ২০১৮
  • ২৫৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে দেশের বেশ কয়েকটি নদ-নদীর পানি বৃদ্ধি পেতে পারে এবং পাহাড়ি এলাকায় ভূমি ধসের সম্ভাবনা রয়েছে।
দেশের ৯৪টি নদীর মধ্যে ৪১টি নদীর পানি বৃদ্ধি পাবে এবং ৪৮টি নদীর পানি হ্রাস পাবে বলে আবহায়া কার্যালয় ও বন্যা সতর্কীকরণ কেন্দ্র আজ শুক্রবার জানিয়েছে।

আগামী ৭২ ঘন্টায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। একই সঙ্গে আজ দেশের অভ্যন্তরীণ নদী বন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আগামী ২৪ ঘণ্টায় ব্রক্ষ্মপুত্র, যমুনা ও পদ্মার নদ-নদীর পানি সমতুল স্থিতিশীল এবং মেঘনা অববাহিকার নদীসমূহের পানি থাকবে বলে বন্যা সতর্কীকরণ কেন্দ্র জানায়।

আবহাওয়া কার্যালয় আরো জানায়, আজ বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, রংপুর, খুলনা বিভাগসহ কুমিল্লা, নোয়াখালী, সন্দ্বীপ ও সীতাকুণ্ড অঞ্চলসহ দেশের বিভিন্ন জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বজ্রবৃষ্টিসহ দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ফলে পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ভারতের উত্তর পূর্বাঞ্চলের সিকিম, আসাম মেঘালয়, ত্রিপুরায় উল্লেখযোগ্য বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে। চেরাপুঞ্জিতে ৬৫ মিলিমিটার ও গোয়াহাটিতে ৩৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

এ ছাড়া প্রবল বৃষ্টির ফলে দেশের ৪১টি নদীর পানি বৃদ্ধি পায় বলে বন্যা সতর্কীকরণ কেন্দ্র জানায়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451