মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বেনাপোল ও শার্শা সীমান্ত দিয়ে কমেছে অপরাধ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২৭ জুলাই, ২০১৮
  • ৩০৫ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:
বিজিবি ও বিএসএফ’র যৌথ টহলদারি ব্যবস্থাপনায় বেনাপোল ও শার্শা সীমান্তের ১৬০
কিলোমিটার সীমান্ত এখন প্রায় সুরক্ষিত।অপরাধ প্রবনতা কমে গিয়ে মানুষ
হত্যা,চোরাচালান, মাদক , অস্ত্র ও মানব পাচার নেমে এসেছে প্রায় শুন্যের কোটায়।
আগে যেখানে এই সীমান্তে মানুষ হত্যা, মাদক, অস্ত্র ও মানব পাচার ছিল নিত্য নৈমিতিক
ব্যপার। প্রতিদিন এই সীমান্ত দিয়ে শতশত নারী শিশু পাচার হয়ে যেত ভারতে। হাজার
হাজার গরু ভারত থেকে পাচার হয়ে আসতো বাংলাদেশে। সীমান্তে বিজিবি ও বিএসএফ’র
নিয়মিত যৌথ টহল সীমান্তে বসবাসরত মানুষের মধ্যে সচেনতা বৃদ্ধি পাওয়ায় এধরনের
অপরাধ প্রবনতা কমতে শুরু করেছে। বিশেষ করে সীমান্তবর্তী এসব এলাকায় ৮
কিলোমিটার সীমান্ত ক্রাইম ফ্রি জোন ঘোষানা করে বিজিবি ও বিএসএফ’র যৌথ নজরদারি
বৃদ্ধির ফলে সীমান্তে অপরাধ প্রবনতা প্রায় শুন্যের কোঠায় নামতে শুরু করেছে।
সরেজমিনে বেনাপোলের পুটখালী, অগ্রভুলোট , দৌলতপুর ওসাদিপুর সীমান্তে গিয়ে দেখা
যায় গরুর খাটাল গুলো প্রায় শুন্য। অনেকেই চোরাচালান পেশা ছেড়ে অন্য পেশায় চলে
যেতে বাধ্য হয়েছে। পুটখালি গ্রামের হজরত আলী জানান, এই সীমান্তে এখন আর আগের
মত চোরাচালান হয় না। ভারত থেকে গরু আসাও এক প্রকার বন্ধ হয়ে গেছে।
এই পরিস্থিতিতে হয়তো সীমান্ত এলাকার মানুষ কিছুটা আর্থিকভাবে অভাব অনাটনে আছে
সত্য কিন্তু এখন আর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর হাতে নিরীহ কোন
বাঙলাদেশী গুলিবিদ্ধ হয়ে মারা যায় না। বিজিবি এ ধরনের ততপরতা বৃদ্ধি করায়
চোরাচালানীরা সরে পড়েছে অন্যত্র। ক্রাইম ফ্রী জোনে বসানো হয়েছে অত্যাধুনিক টাওয়ার,
সার্ভিলেন্স ডিভাইস ও সিসি ক্যামেরা যা সীমান্ত দিয়ে কোন মানুষ পাচার ও
চোরাচালানীর ঘটনা ঘটলেই সিসি ক্যামেরায় ধরা পড়ে তাতক্ষনিক বিজিবি্র টহল দলের
কাছে সংবাদ পৌছে যাবে। ফলে ধরা পড়ছে অপরাধীরা।
বিজিবি সুত্র জানায়, ২০১৭ সালে এই সীমান্ত দিয়ে ১’শ ৫০ কোটি টাকার পন্য আটক
করেছে বিজিবি। এসময় ১৩ কজি সোনা, ৬৮ টি বিভিণ্ন ধরনের আগ্নেআস্ত্র ও ২ কোটি
৮ হাজার টাকার মাদক দ্রব্য সহ ১২৪ জন অপরাধীকে আটক করা হয়। ভারতে পাচার
কালে ৪৩৩ জন নারী শিশু ও পুরুষকে উদ্ধার করা হয় পাচারকারীদের কাছ থেকে।

অন্যদিকে ২০১৮ সালের ২৫ জুলাই পর্যন্ত ৫৫ কোটি টাকার মালামাল আটক করা হয়। এর
মধ্যে ১৮ কেজি সোনা,৬১ টি আগ্নয়াস্ত্র ১ কোটি ৭১ লাখ টাকার মাদক দ্রব্য সহ ৮৪
জন অপরাধীকে আটক করা হয়। এসময় ভারতে পাচারকালে ১০৩ জন নারী শিশু
ও পুরুষকে উদ্ধার করা হয় পাচারকারীদের কাছ থেকে। তুলনামুলক দেখা যায় গত
বছরের তুলনায় একই সময়ে চোরাচালানী ততপরতা কমে গেছে।
সীমান্তবর্তী বারোপোতা গ্রামের চোরাকারবারী মিনা আলী জানান, বিজিবি -বিএসএফ’র
যৌথ টহল ব্যবস্থার কারনে এখন চোরাচারান পেশা ছেড়ে দিয়ে মুদি দোকান’র ব্যবসা
করছি। আগের চেয়ে এখন অনেক ভালো আছি পরিবার পরিজন নিয়ে।
যশোর ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল অরিফুল হক জানান, বিজিবি-
বিএসফ’র যৌথ টহল ব্যবস্থা চালু করায় দু দেশের মধ্যে চোরাচালান,মাদক,অস্ত্র ও মানব
পাচার প্রায় শুণ্যের কোঠায় নেমে এসেছে। সেই সাথে ক্রাইম ফ্রী জোন ঘোষনা ও আধুনিক
প্রযুক্তি ব্যবহার করায় সীমান্তে অপরাধ প্রবনতা বন্ধে সুফলাতা এসছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451