বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সিলেটে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ জুলাই, ২০১৮
  • ৪১২ বার পড়া হয়েছে
গোপালগঞ্জে মরদেহ দেখতে গিয়ে প্রাণ গেলো মা-মেয়ে-নাতনির

বাংলার প্রতিদিন ডেস্কঃ সিলেটে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।আজ(বৃহস্পতিবার) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলার ইলাশপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।ওসমানীনগর থানার ওসি আলী মাহমুদ আরটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, জানা গেছে, সিলেট থেকে ছেড়ে যাওয়া মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ ১৪-০২৮৬) এবং বিপরীত দিক থেকে আসা ট্রাক (ঢাকা মেট্রো ট ১১-২৪০০)-এর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের সামনের অংশ ও মাইক্রোবাস দুমড়ে মুচড়ে যায়।এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন লাশ উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।এর আগে বৃহস্পতিবার সকালে বরগুনার আমতলীতে মানিকঝুড়ি নামক স্থানে বাস ও থ্রি-হুইলারের (মাহেন্দ্র) মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। নিহতরা সবাই থ্রি-হুইলারের যাত্রী।জানা যায়, আমতলীর মানিকঝুড়ি নামক স্থানে যাত্রীবাহী বাস আল্লাহর দান পরিবহনের সঙ্গে মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটি কুয়াকাটা থেকে আমতলী আসছিল। অপরদিকে মাহেন্দ্রটি যাত্রী নিয়ে আমতলী থেকে বগী বাজারে যাচ্ছিল।নিহতদের মধ্যে আমতলীর তারিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সালমা আক্তার (৩৫), বগী এলাকার শানু হাওলাদার (৪০) ও চান মিয়া (৫৫) এর নাম জানা গেছে। এছাড়া নিহতদের মধ্যে ৩ মাসের এক শিশু, ৪০-৪৫ বছরের দু’জন পুরুষ রয়েছে। তাদের পরিচয় জানা যায়নি।  নিহত শিশুর মা ফাহিমাকে মুমূর্ষু অবস্থায় বরিশালে পাঠানো হয়েছে।আমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মামুন জানান, আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451