বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

লালপুরে ওয়ালিয়া তরুণ সমাজের বৃক্ষ রোপণ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ জুলাই, ২০১৮
  • ৩৪১ বার পড়া হয়েছে

মোঃ আশিকুর রহমান টুটুল, নাটোর প্রতিনিধি,
পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ুর পরিবর্তন রোধে নাটোরের লালপুরে ‘ওয়ালিয়া তরুণ
সমাজ’ সামাজিক সংগঠনের নিজ অর্থায়নে গ্রামীণ সড়কের দুই পার্শ্বে বৃক্ষ
রোপণ করা হয় ।
বৃহস্পতিবার (২৬ জুলাই) সকালে ওয়ালিয়া তরুণ সমাজের আয়োজনে উপজেলার
(দিয়াড়পাড়া হতে ছোট জুলা পর্যন্ত) দুই কিলোমিটার গ্রামীণ সড়কের দুই পার্শ্বে
বনজ, ফলজ ও ঔষধি প্রজাতির তিন শতাধিক গাছের চারা রোপণ করা হয়।
ওয়ালিয়া তরুণ সমাজের সভাপতি আশিকুর রহমানের সভাপতিত্বে লালপুর উপজেলা নির্বাহী
অফিসার নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বৃক্ষ রোপণ
কর্মসূচীর শুভ সূচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন ওয়ালিয়া ইউপির চেয়ারম্যান আনিছুর রহমান মাষ্টার, উপজেলা
একাডেমিক সুপারভাইজার সাদ শিবলী, ওয়ালিয়া তরুণ সমাজের উপদেষ্টা পিএইচডি
গবেষক ভাস্কর সরকার, সাংবাদিক মোস্তফা বায়েজিদ কাদের নয়ন, কোষাধক্ষ চিত্তরঞ্জন,
সদস্য নাজমূল হক, শহিনূর রহমান, মাহাবুল প্রমুখ। এছাড়াও সংগঠনের সকল সদস্য,
এলাকার নেতৃস্থানীয় ব্যক্তি ও সুধিজন উপস্থিত ছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451