শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সৃজিতের সঙ্গে জয়ার পরিবর্তে স্বস্তিকা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ জুলাই, ২০১৮
  • ৩৬২ বার পড়া হয়েছে
জয়ার বদলে সৃজিতের সঙ্গে স্বস্তিকা

বিনোদন ডেস্কঃ

 ভারতের নন্দিত নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে আবারও কাজ করতে যাচ্ছেন স্বস্তিকা। এই নির্মাতার ‘শাহজাহান রিজেন্সি’নামের একটি নতুন সিনেমায় অভিনয় করবেন তিনি। থাকবেন পরমব্রত চট্টোপাধ্যায়ও।সিনেমাটিতে একসময় বাংলাদেশের অভিনেত্রী জয়াকে থাকার কথা ছিল। কিন্তু ঘনিষ্ঠ একটি দৃশ্যের কারণেই ছবিটি না করার সিদ্ধান্ত নেন জয়া।

এর আগে সৃজিতের ‘রাজকাহিনী’তে একটি অন্তরঙ্গ দৃশ্যের জন্য বাংলাদেশে প্রচুর সমালোচনা সহ্য করতে হয়েছিল জয়াকে। নতুন করে এরকম বিতর্কে জড়াতে চান না জয়া। তার জন্যই ছবিটি ছেড়ে দিয়েছেন তিনি।সৃজিতের পরিচালনায় এর আগে ‘রাজকাহিনি’সিনেমায় অভিনয় করেছেন জয়া আহসান। এই নির্মাতার ‘এক যে ছিল রাজা’ নামের আরেকটি সিনেমায়ও অভিনয় করেছেন জয়। ছবিটি এখন মুক্তির অপেক্ষায় রয়েছে।

এদিকে জয়ার পর ‘শাহজাহান রিজেন্সি’ছবিতে ঋতুপর্ণা অভিনয় করবেন বলেও শোনা গিয়েছিল। কিন্তু জয়া-ঋতুপর্ণা নয়, এবার অভিনয় করতে যাচ্ছেন কলকাতার আলোচিত অভিনেত্রী স্বস্তিকা। এখন দেখার অপেক্ষা সৃজিত-স্বস্তিকা সিনেমাটি দর্শকের মাঝে কতটা সাড়া ফেলতে পারেন?


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451