মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

পরীক্ষামূলক চালু হচ্ছে ফাইভজি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ জুলাই, ২০১৮
  • ৫৩৬ বার পড়া হয়েছে
পরীক্ষামূলক ফাইভজি চালু হচ্ছে

অনলাইন ডেস্কঃ

দেশে পঞ্চম প্রজন্মের ইন্টারনেট সেবা ফাইভজি চালু করতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে আগামীকাল এই সেবার পরীক্ষামূলক প্রদশর্নী হবে।  প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি–বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ তথ্য জানিয়েছেন।তিনি আজ মঙ্গলবার জানান, এই মুহূর্তে আমি ট্রাফিকে আটকে আছি কিন্তু ঢাকাতে বসেই ঠিক আমেরিকার মতোই ৪জি ইন্টারনেট সেবা পাচ্ছি। আমরা কয়েকমাস আগে ৪জি সেবা চালু করলেও ইতোমধ্যেই কাভারেজ বেশ ভালো বলে মনে হচ্ছে। এর জন্য টেলিকম কোম্পানিগুলোকে আমি ধন্যবাদ জানাই। আওয়ামী লীগ সরকারের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে আরেকটি মাইলফলক অর্জন।“আগামীকাল সকালে আমরা ৫জি প্রযুক্তির পরীক্ষামূলক প্রদর্শনী করবো।”আন্তর্জাতিক টেলিকম সংস্থা হুয়াওয়ের সহযোগিতায় সরকার এই পরীক্ষামূলক সম্প্রচার শুরু করবে- গত ১২ জুন এক বৈঠকে এমন সিদ্ধান্ত নেয়া হয়। আগামীকাল রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে যার পরীক্ষামূলক কার্যক্রম শুরু হবে।ফোরজি-র সম্প্রচার তরঙ্গ নিলামে বিক্রির চারমাস পর ফাইভজি নিয়ে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। যদিও এখনো মোবাইল ফোন অপারেটররা ফোরজি নেটওয়ার্ক পুরোপুরিভাবে চালু করতে পারেনি।ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার এর আগে বলেছিলেন, আমরা তিনটি শিল্প বিপ্লব মিস করেছি,  চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্বদানকারী দেশ হিসেবে এখন বাংলাদেশকে প্রতিষ্ঠা করতে হবে। ২০২০ সালে সারা পৃথিবী ফাইভজিতে প্রবেশ করবে। এ থেকে দেশকে পিছিয়ে থাকতে দেয়া যাবে না।

 

সুত্র, Rtv

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451