বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শ্রীপুরে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় আহত দুই

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ জুলাই, ২০১৮
  • ১৬৭ বার পড়া হয়েছে

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দুই জন
আহত হয়েছে। ২৪ জুলাই মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ২নং
গাজীপুর ইউনিয়নের নিজমাওনা গ্রামে এঘটনা ঘটে।
আহতরা হলেন কুতুব উদ্দিন (৫০) ও তার ছেলে ওয়াসিম (৩০), মঙ্গলবার সকালে
বাড়ি থেকে গাজীপুর বাজারে যাওয়ার পথে রাস্তায় বেড়িগেট করে পিটিয়ে
আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
কুতুব উদ্দিন জানান,দীর্ঘ দিন ধরে আমার ভাই কদম আলীর সাথে জমি বিরোধ
চলছিল, মঙ্গলবার বিরোধকৃত ওই জমিতে কদম আলী জোড় করে ট্রকটার দিয়ে হাল
চাষ করা শুরু করে,আমি বাঁধা দিতে গেলে আমাকে প্রথমে গালিগালাস পরে
আমাকে মার পিট শুরু করেন,আমি মাটিতে পরে গেলে আমার ছেলে ওয়াসিম
আগাইয়া আসে,আমার ছেলে ওয়াসিম কেও কদম আলী (৫৮) ও তার বড় ছেলে
মামুন (৩৪),আর ছোট ছেলে এসানুল (১৮),রট দিয়ে মাথায় আঘাত করে। পরে
আমার ডাকচিৎকারে আশপাশের লোকজন এস উদ্ধার করে শ্রীপুর হাসপাতালে
ভর্তি করে।
ওয়াসিম বলেন, জমি নিয়ে বাবার সঙ্গে একই গ্রামের কদম আলীর সাথে
বিরোধ চলছিল। মঙ্গলবার ৮টার দিকে কদম আলী ও তার দুই ছেলে মামুন আর
এসানুল ৪/৫ জন সহযোগী ওই জমির পাশে বাবার ওপর হামলা করে। এ সময় বাবার
চিৎকারে শুনে আমি এগিয়ে গেলে হামলাকারীরা আমার উপর চড়াও হয়ে মারপিট
শুরু করে আমাকে মেরে ফেলার উদ্ধেশ্যে মাথায় আঘাত করে পালিয়ে যায়। পরে
এলাকাবাসি বাবাকে আর আমাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
নিয়ে আসে।
এই বিষয়ে প্রতিপক্ষের কদম আলী ও তার ছেলে মামুনের সাথে যোগাযোগ করেও
পাওয়া যায়নি।
এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451