শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ১৪ জন নিহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৩ জুলাই, ২০১৮
  • ৩১৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ১৪ জন নিহত হয়েছেন। কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ওই হামলা হয়। দেশটির ভাইস প্রেসিডেন্ট আবদুল রশিদ দোস্তাম দেশে ফেরার কিছুক্ষণ পরই বোমা হামলা হয়।

আত্মঘাতী বোমা হামলায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান আবদুল রশিদ দোস্তাম। হামলায় ৬০ জন আহত হন। গতকাল রোববার এ ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম বিবিসি জানায়, দীর্ঘ এক বছর তুরস্কে স্বেচ্ছানির্বাসন শেষে আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্ট আবদুল রশিদ দেশে ফেরেন।

জানা যায়, ভাইস প্রেসিডেন্ট বিমানবন্দরের একটি চত্বর অতিক্রম করার কিছুক্ষণ পরই ওই চত্বরে বিস্ফোরণটি ঘটে।

নিজ দলের লোক দিয়ে রাজনৈতিক এক প্রতিদ্বন্দ্বীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে আবদুল রশিদ এক বছর আগে তুরস্কে চলে যান। যদিও তিনি নিজে এ অভিযোগ অস্বীকার করেছেন।

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) ওই হামলার দায় স্বীকার করেছে।

নিহতরা নিরাপত্তা বাহিনীর সদস্য ও ট্রাফিক কর্মকর্তা বলে জানিয়েছেন কাবুল পুলিশের মুখপাত্র হাসমত স্ট্যানিকজাই।

বিবিসিকে স্ট্যানিকজাই জানান, এক আত্মঘাতী বোমা হামলাকারী  বিমানবন্দরের মূল গেটের বাইরে ওই বিস্ফোরণ ঘটান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451