শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর গণসংবর্ধনা, যান চলাচল ও পার্কিংয়ে ডিএমপির নির্দেশনা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২০ জুলাই, ২০১৮
  • ৩০৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

উন্নয়ন ও অর্জনে অসামান্য অবদান রাখায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামীকাল শনিবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গণসংবর্ধনা প্রদান করা হবে।

এ উপলক্ষে ঢাকা মহানগরী ও আশেপাশের এলাকা থেকে বিভিন্ন যানবাহনযোগে ও পায়ে হেঁটে অসংখ্য নেতা-কর্মী, বিশিষ্ট ব্যক্তিবর্গ, পেশাজীবী ও সাধারণ জনগণের আগমন ঘটবে।

এই কারণে সোহরাওয়ার্দী উদ্যানের চারিদিকের রাস্তায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্রে জানা গেছে, ওদিন দুপুর ১টা থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত শাহবাগ হতে মৎসভবন, টিএসসি হতে দোয়েল চত্তর সড়ক বন্ধ থাকবে।

এছাড়া প্রয়োজনে বাংলামোটর, কাকরাইল চার্চ, ইউবিএল, জিরো পয়েন্ট, গোলাপশাহ মাজার, চানখারপুল, বকশী বাজার, পলাশী, নীলক্ষেত, কাটাবন ক্রসিং দিয়ে সোহরাওয়ার্দী উদ্যান ও বিশ্ববিদ্যালয় মুখী সাধারণ গাড়িগুলোকে ডাইভারশান দেয়া হতে পারে।

অনুষ্ঠান উপলক্ষে মিরপুর হতে যে সকল নেতা-কর্মী বাসযোগে আসবেন তাদের গাড়ি মিরপুর রোড দিয়ে এসে নীলক্ষেত এলাকায় পার্ক করতে হবে।

উত্তরা ও মহাখালীর দিক দিয়ে যে সকল নেতা-কর্মী বাসে আসবেন তাদের গাড়ি মগবাজার-কাকরাইল চার্চ-নাইটিংগেল-ইউবিএল-জিরো পয়েন্ট-হাইকোর্ট হয়ে দোয়েল চত্বরে নামিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় জিমন্যাশিয়ামে পার্ক করতে হবে।

ফার্মগেট-সোনারগাঁও-শাহবাগ হয়ে যে সকল নেতা-কর্মী বাসে আসবেন সে সকল গাড়ি টিএসসি রাইট টার্ন করে মল চত্বরে পার্ক করতে হবে।

যাত্রাবাড়ী, ওয়ারী, বংশাল দিয়ে যারা আসবেন তাদের গাড়ি জিরো পয়েন্ট, হাইকোর্ট হয়ে দোয়েল চত্তরে নামিয়ে বিশ্ববিদ্যালয় জিমনেশিয়ামে পার্ক করতে হবে। লালবাগ ও কামরাঙ্গীর চর হতে আগতদের গাড়ি পলাশী-নীলক্ষেত এলাকায় পার্ক করতে হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451