সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

মেসিকে নিয়ে ম্যারাডোনার সমালোচনার জবাব পেলের

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১০ জুন, ২০১৬
  • ৪০৭ বার পড়া হয়েছে

ঢাকা: ফের একসময়ের শিষ্য লিওনেল মেসিকে খোঁচালেন দিয়েগো ম্যারাডোনা। এবার ছিয়াশির মহানায়ক প্রশ্ন তুলেছেন মেসির নেতৃত্ব গুণ নিয়ে। সমালোচনার এক পর্যায়ে ম্যাডাডোনা বলে ফেলেন, অধিনায়ক হিসেবে বার্সেলোনা সুপারস্টারের নাকি কোনো ব্যক্তিত্বই নেই।

মেসিকে নিয়ে ম্যারাডোনার সমালোচনার জবাব দিলেন পেলে। ব্রাজিলিয়ান কিংবদন্তি স্মরণ করিয়ে দিলেন, আগের আর্জেন্টিনা কিংবা ব্রাজিল আর এখনকার দল এক নয়। এখন আর্জেন্টিনা দল যেমন মেসির ওপর নির্ভর করে। তেমনি ব্রাজিল নেইমারের ওপর নির্ভরশীল!

ফ্যান্সের রাজধানী প্যারিসে ইউরোর উপলক্ষে বিশেষ একটি অনুষ্ঠানে যুগলবন্দী হন চিরপ্রতিদ্বন্দ্বী ম্যারাডোনা ও পেলে। পেছনের স্মৃতি ভুলে একে অপরকে জড়িয়ে ধরেন তারা। কথা হয় ফুটবল নিয়ে। মেসি প্রসঙ্গ আসতে ফের দু’জন বেঁকে যান দুই দিকে।

কয়েক দিন আগেই পেলে জানিয়েছিলেন, বর্তমান সময়ে সেরা ফুটবলারকে বেঁছে নিতে বললে মেসির নামটিই বলবেন তিনি। তার সঙ্গে আলাপচারিতায় ম্যারাডোনা বলেন, ‘মানুষ হিসেবে মেসি ভালো। তবে তার কোনো ব্যক্তিত্ব নেই। নেতা হওয়ার জন্য যে চরিত্র থাকা দরকার, সেটাই তো তার মধ্যে দেখছি না।’

ম্যারাডোনার মন্তব্যে পেলের প্রত্যুত্তর, ‘আমি বুঝতে পেরেছি। আমরা যে সময়ে খেলেছি, মেসি কিন্তু সে সময়ের নয়। সত্তরের দশকে ব্রাজিলে অনেক ভালো খেলোয়াড় ছিল। রিভেলিনো, গারসন, টোস্তাও তাদের মধ্যে উল্লেখযোগ্য। দেখবেন, এখনকার আর্জেন্টিনা দল মেসির ওপর নির্ভর করে থাকে। এমনটা কিন্তু তখন (ছিয়াশি) ছিল না।’

আর্জেন্টিনার জার্সি গায়ে ১০৭ ম্যাচ খেলেছেন লিওনেল মেসি। নামের পাশে যোগ করেছেন ৫০টি গোল। অপরদিকে জাতীয় দলের হয়ে ৯১ ম্যাচ খেলে ৩৪ গোল করেছেন দিয়েগো ম্যারাডোনা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451