শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মেয়ের বিয়ের আগের রাতেই খুন বাবা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২০ জুলাই, ২০১৮
  • ৩১৭ বার পড়া হয়েছে
মেয়ের বিয়ের আগের রাতেই খুন বাবা

আন্তর্জাতিক ডেস্কঃ পরদিন মেয়ের বিয়ে৷ আগের রাতে গুলিতে ঝাঁঝরা হয়ে গেলেন বাবা৷ নদিয়ার চাপড়ার ঘটনা৷ কে বা কারা এই ঘটনা ঘটাল তদন্ত করে দেখছে পুলিশ৷ মৃতের নাম রবিউল মণ্ডল (৫০)৷ নদিয়ার চাপড়ার বাঙালঝি ডাঙাপাড়ার বাসিন্দা ছিলেন তিনি৷

শুক্রবার মেয়ের বিয়ে৷ তার আগে বৃহস্পতিবার রাতে অস্ত্র নিয়ে একদল দুষ্কৃতী রবিউল সাহেবের বাড়িতে চড়াও হয়৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়ির এক সদস্যর সঙ্গে ওই যুবকরা দেখা করতে চেয়েছিল৷ কিন্তু রাত অনেক গভীর বলে তাতে রাজি হননি রবিউল সাহেব৷

এরপরই অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে তারা৷ দু’পক্ষের কথা কাটাকাটি চরমে ওঠে৷ অভিযোগএই ঘটনার জেরেই পরে রবিউল সাহেবকে বেধড়ক মারধর করা হয়৷ তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা৷ স্থানীয় সূত্রে খবর, সশস্ত্র ওই যুবকের দল মদ্যপ অবস্থায় ছিল৷ রবিউল সাহেবকে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451