সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিএনপির রাজনীতিতে ভাটা চলছে : ওবায়দুল কাদের

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২০ জুলাই, ২০১৮
  • ২৬৬ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন অনলাইন ডেস্কঃ 

বিএনপির রাজনীতিতে এখন ভাটা চলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘বিএনপির রাজনীতিতে এখন ভাটা। নেতিবাচক রাজনীতির জন্য তারা এখন ভাটায় আছে। এই ভাটা কবে যে জোয়ার হবে, আল্লাহ জানে। আমরা জানি না।’
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে আগামীকাল শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে গণসংবর্ধনা দেবে আওয়ামী লীগ। এরই মধ্যে এই সংবর্ধনার ভেন্যু তৈরি হয়েছে।

আজ  শুক্রবার সকালে এ ভেন্যু পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, ‘আজকে সিটি করপোরেশন নির্বাচনগুলোতে তারা অংশ নিয়েছে। সুন্দরভাবে নির্বাচন হচ্ছে। এ পর্যন্ত কোথাও কোনো প্রকার অশুভ ইন্সিডেন্ট (ঘটনা) ঘটেনি। কাজেই আজকে তারা শুধু শুধু বলার জন্যেই বলছে। আসলে কী, বিএনপি চায় যে জাতীয়তাবাদী নির্বাচন কমিশন নির্বাচন করুক। তাদের লোক তো আছে ওখানে।’

আওয়ামী লীগ নেতা আরো বলেন, ‘বিএনপি ইচ্ছে করে না আসলে আমরা কী করব? তবে আমরা কাউকে টেনে আনব না নির্বাচনী প্রক্রিয়ায়। সব গণতান্ত্রিক দেশেই নির্বাচনে রাজনৈতিক দলগুলোর  নির্বাচনে অংশগ্রহণ তাদের অধিকার। সরকারের কোনো করুণা বা দয়ায় কেন বিএনপি নির্বাচনে আসবে। এটা তাদের অধিকার।’

স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত, মহাকাশ বিজয়, গ্লোবাল উইমেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ও ভারতের আসানসোলে কবি নজরুল বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডি-লিট ডিগ্রি অর্জন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ গণসংবর্ধনা দেওয়া হচ্ছে। এ উপলক্ষে রাজধানীকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। এ ছাড়া সরকারের বিভিন্ন অর্জন সংবলিত ব্যানার, প্ল্যাকার্ড, ফেস্টুনে ছেয়ে গেছে গোটা ঢাকা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451