বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

তামিমদের ব্যাটিং পরামর্শক ম্যাকেঞ্জি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২০ জুলাই, ২০১৮
  • ৩২৩ বার পড়া হয়েছে
নেইল ম্যাকেঞ্জি, বাংলাদেশ, Neil Mackenzie, Bangladesh,

স্পোর্টস ডেস্কঃ অবশেষে ব্যাটিং পরামর্শক পেল সাকিব-তামিমরা। মাঝে এক বছরেরও বেশি সময় কেটে গেছে ব্যাটিং কোচ ছাড়া। এর মধ্যে বেশ কয়েকটা সিরিজও খেলেছে বাংলাদেশ দল। তবে স্পষ্ট ফুটে উঠেছে ব্যাটিংয়ে দুর্বলতার ছাপ।

চলতি ওয়েস্ট ইন্ডিজ সফরেও দুই টেস্ট সিরিজের দুই ম্যাচেই বাজে ভাবে হার বাংলাদেশের।গত বছরের জুলাইতে লঙ্কান সাবেক ব্যাটসম্যান থিলান সামারাবিরার সঙ্গে চুক্তি মেয়াদ শেষ হবার পর অনেক চেষ্টা করলেও আর ভেড়ানো যায়নি নতুন কাউকে।তবে দক্ষিণ আফ্রিকান সাবেক ব্যাটসম্যান নেইল ম্যাকেঞ্জিকে ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দেয়ার ব্যাপারে গুঞ্জন শোনা গেলেও সেটাই সত্যি হল।

ব্যাটিং কোচ ছাড়াও কোচিং স্টাফে ছিলোনা প্রধান কোচ আর ফিল্ডিং কোচ। ওয়েস্ট ইন্ডিজে প্রথম টেস্টের আগেই যোগ দিয়েছিল হেড কোচ স্টিভ রোডস। দ্বিতীয় টেস্ট চলাকালীন যোগ দিয়েছেন ফিল্ডিং কোচ রায়ান কুক।

আজ শুক্রবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটি বিজ্ঞপ্তিতে জানিয়ে দেয় ২০১৯ বিশ্বকাপের কথা মাথায় রেখে সাবেক এই প্রোটিয়া ব্যাটসম্যানকে ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। চলতি ওয়েস্ট ইন্ডিজ সফরের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ থেকেই দলের সাথে যোগ দিবেন ম্যাকেঞ্জি।প্রোটিয়াদের হয়ে নেইল ম্যাকেঞ্জি খেলেছেন ৫৮ টেস্ট। ৩৭.৩৯ গড়ে রান ছিল ৩২৫৩। ওয়ানডেতে ৬৪ ম্যাচে ৩৭.৫১ গড়ে যার রান আছে ১৬৮৮।  আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দেশের হয়ে খেলেছেন দুই ম্যাচ। এছাড়া ঘরোয়া লিগের ক্রিকেটে যার রয়েছে সমৃদ্ধ ক্যারিয়ার।৪২ বছর বয়সী এই সাবেক প্রোটিয়া ব্যাটসম্যান কাজ করেছিলেন দক্ষিণ আফ্রিকা দলের ব্যাটিং কোচ হিসেবেও।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451