বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আরিফকে সমর্থন দিয়ে পদ বাঁচালেন সেলিম

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ জুলাই, ২০১৮
  • ৪০১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হককে সবচেয়ে বেশি বেকায়দায় ফেলেছিলেন মেয়র পদে একই দলের বিদ্রোহী প্রার্থী বদরুজ্জামান সেলিম। তবে শেষ পর্যন্ত তিনি সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন সিলেট সিটি করপোরেশন নির্বাচন থেকে।

আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে আরিফুল হকের বাসভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে নিজের মা ও স্ত্রীকে নিয়ে উপস্থিত হন সেলিম। এ সময় নির্বাচন থেকে সরে যাওয়ার কথা ঘোষণা দেন তিনি। এ ছাড়া আরিফুল হক চৌধুরীকে নির্বাচনে সমর্থনও জানান বিএনপির এই নেতা।

সংবাদ সম্মেলনে সেলিম বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রতি সম্মান জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। তিনি বলেন, বিএনপি আমার রক্তে, আমার শিরায় শিরায়। কাল যখন বিএনপি নেতারা আমাকে বাসায় এসে অনুরোধ করেছেন সেটি আমি ফেলতে পারিনি।’ তাঁর এ ঘোষণার পর সেলিমকে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক পদ ফিরিয়ে দিয়েছে দলটি।

সংবাদ সম্মেলনে উপস্থিত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, কেন্দ্রীয় নেতা নাজিম উদ্দিন আলম, কলিম উদ্দিন মিলন, মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, ডা. শাহরিয়ার হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক প্রমুখ।

আমান উল্লাহ আমান বলেন, বদরুজ্জামান সেলিমকে আবারো সিলেট মহানগর বিএনপির স্বপদে পুনর্বহাল করা হলো।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451