বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নারীদের পাইলট হওয়ার দরজা খুলে দিচ্ছে সৌদি আরব

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৮ জুলাই, ২০১৮
  • ৫৪৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

গাড়ি চালানোর অনুমোদনের পর এবার নারীদের জন্য পাইলট হওয়ার দরজা খুলে দিচ্ছে সৌদি আরবের ফ্লাইট স্কুল। জানা গেছে, ওই স্কুলে নারীদের বিমান চালানোর যাবতীয় প্রশিক্ষণ দেওয়া হবে।

সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যেই অক্সফোর্ড এভিয়েশন অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নেওয়ার জন্য কয়েকশ নারী আবেদন করেছেন। যাচাই-বাছাই শেষে চলতি বছরের সেপ্টেম্বর থেকে প্রশিক্ষণ শুরু হবে।

বেসামরিক পাইলট হতে চান দালাল ইয়াসার। তিনি বলেন, এ ব্যাপারে প্রশিক্ষণের জন্য অনেকেই বিদেশে যাচ্ছে। তবে পুরুষের তুলনায় নারীদের জন্য সেটা একটু কষ্টকর।

তিনি আরো বলেন, নির্দিষ্ট গণ্ডির মধ্যে আমরা সীমাবদ্ধ থাকতে চাই না। নারীদের জন্য সব দরজা এখন খুলে যাচ্ছে। আপনার যদি ক্ষুধা থাকে, তাহলে আপনার সামর্থ্যও থাকবে।

জানা গেছে, ওই স্কুলে তিন বছরের প্রশিক্ষণ দেওয়া হবে। এ সময় তাদের তাত্ত্বিক এবং ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণের জন্য ওই স্কুলে যাবতীয় সরঞ্জাম রয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451