শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

থাইল্যান্ডের ১২ কিশোর ও তাদের সেই কোচ বাড়ি ফিরছে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৮ জুলাই, ২০১৮
  • ২৯৯ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্কঃ 

থাইল্যান্ডের একটি গুহা থেকে উদ্ধার হওয়া ১২ কিশোর ফুটবলার ও তাদের কোচ অবশেষে বাড়ি যাচ্ছে। গত ২৩ জুন চিয়াং রাই প্রদেশের থাম লুয়াং গুহায় আটকা পড়ে ওই ১৩ জন। ওই ঘটনার ১৭ দিন পর গত ১০ জুলাই সবাইকে উদ্ধার করা হয়।

উদ্ধারের পর থেকে সবাই চিয়াং রাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিল। সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, আজ বুধবার ওই ১৩ জন নিজ বাড়ি ফিরবে। দেশটির সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, এ ব্যাপারে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

এ ব্যাপারে চিয়াং রাই প্রদেশের গভর্নর প্রাচন প্রাতসুকান জানান, এটাই হবে ওই কিশোরদের একমাত্র আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। এরপর গণমাধ্যমের সঙ্গে আর কোনো কথা হবে না।

গত ২৩ জুন ওই প্রদেশের থাম লুয়াং গুহায় আটকা পড়ে ১২ খুদে ফুটবলার ও তাদের কোচ। শুষ্ক অবস্থায় সেখানে বেড়াতে গিয়ে বিপদে পড়ে যায় তারা। ভারি বর্ষণের কারণে সৃষ্ট বন্যা আর কাদার কারণে গুহা থেকে আর বের হতে পারেনি। ওই ঘটনার নয়দিন পর গত ২ জুলাই আটকে পড়াদের ব্যাপারে জানতে পারে সবাই। গত ৭ জুলাই প্রথম দফায় চার কিশোরকে উদ্ধার করা হয়। গত ১০ জুলাই পর্যন্ত একে একে ১৩ জনকে নিরাপদে গুহা থেকে বের করে আনেন উদ্ধারকর্মীরা।

কিশোরদের উদ্ধার করতে গিয়ে একজন উদ্ধারকর্মী মারাও যান। উদ্ধার কাজে নিয়োজিত ডুবুরি দলে বিভিন্ন দেশের দক্ষ ডুবুরিরা ছিলেন। এ ছাড়া দেশটির নৌবাহিনীও উদ্ধার কাজে অংশ নেয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451