বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গুগলকে ৫০০ কোটি ডলার জরিমানা অ্যান্ড্রয়েড অ্যাপ নিয়ে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৮ জুলাই, ২০১৮
  • ৪২১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ অ্যান্ড্রয়েড অ্যাপ নিয়ে বড় অংকের জরিমানা গুণতে হচ্ছে প্রযুক্তি কোম্পানি গুগলকে। বুধবার ইউরোপিয়ান ইউনিয়নে (ইইউ) কোম্পানিটিকে ৫০০ কোটি ডলার জরিমানা করা হয়েছে।স্মার্টফোনের সার্চে গুগল অন্যায্যভাবে সর্বগ্রাসী নীতিতে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছে বলে অভিযোগ আনা হয়েছে।

বুধবার ব্রাসেলসে ইইউ সদর দপ্তরে গুগলের বিরুদ্ধে এ জরিমানা ঘোষণা করা হয়।তিন বছর তদন্তের পর প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এই জরিমানা করা হলো।২০১৭ সালে গুগলের শপিং-সার্চ সেবা নিয়ে এক তদন্তের জের ধরে ইউরোপিয়ান কমিশন ২৪০ কোটি ইউরো জরিমানা করেছিল। এবার নতুন এই জরিমানা ঘোষণা করে রেকর্ড করা হলো।গবেষণা প্রতিষ্ঠান পিভোটাল রিসার্চ-এর হিসেবে ২০১৭ সালে ইউরোপে ডিজিটাল বিজ্ঞাপন প্রচারণা খাতে গুগলের আয় ছিল প্রায় ২৫০০ কোটি ইউরো।বিশ্বে স্মার্টফোনের মালিকদের মধ্যে প্রায় ৮০ শতাংশই অ্যান্ড্রয়েডচালিত ডিভাইস ব্যবহার করেন। এই জরিমানা করার পর ফোন নির্মাতারা অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টলের জন্য গুগল অধীনস্থ নয় এমন অ্যাপ বাছাই করতে পারবে।ইইউ এর পক্ষ থেকে বলা হয়, গুগল তার এই জনপ্রিয় অপারেটিং সিস্টেমের অপব্যবহার করেছে। অ্যানড্রয়েডের মাধ্যমে তারা প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর পণ্য প্রদর্শনের জায়গা ব্লক করে দিয়েছে, যেটা অনৈতিক।তবে সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য থেকে জানা যায়, এই জরিমানা আরোপের বিরুদ্ধে কোম্পানিটি আপিল করার সুযোগ পাবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451