বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ যুবাদের কোচ লঙ্কান ব্যাটসম্যান

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৮ জুলাই, ২০১৮
  • ৩১৮ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্কঃ 

পেশাদার খেলোয়াড় হিসেবে খুব একটা সফল ছিলেন না শ্রীলঙ্কার সাবেক বাঁহাতি ব্যাটসম্যান নাভিদ নাওয়াজ। খেলোয়াড়ি জীবনে অসফল এই ক্রিকেটার এরপর থিতু হন কোচ হিসেবে। শ্রীলঙ্কা অনূর্ধ্ব -১৯ দলের পর এবার বাংলাদেশ অনূর্ধ্ব- ১৯ দলের কোচের দায়িত্ব তুলে নিলেন এই সাবেক লঙ্কান ক্রিকেটার।

ক্রিকেটার হিসেবে নাভিদ দুই ফরম্যাট মিলিয়ে মাত্র চার ম্যাচ খেলেছেন। তিনি বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট ও তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।  নব্বই দশকের ঘরোয়া  ক্রিকেটের অন্যতম সফল ব্যাটসম্যান ছিলেন নাভিদ। কিন্তু তখন লঙ্কান শক্তিশালী ব্যাটিং লাইন আপের কাছে ধোপে টেকেননি  তিনি। এমনকি, একমাত্র টেস্টের দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৭৮ রান করেও পরবর্তীতে আর জাতীয় দলে ডাক পাননি।

খেলোয়াড়  হিসেবে ক্যারিয়ার গড়তে না পারলেও কোচ হিসেবে বেশ সফল এই ৪৪ বছর বয়সী ক্রিকেটার। শ্রীলঙ্কা অনূর্ধ্ব -১৯ দলের পাশাপাশি তিনি ২০১৪-১৫ সালে শ্রীলঙ্কার ইমার্জিং দলের ব্যাটিং কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এবার বাংলাদেশ ছোট দলটির দায়িত্ব তুলে নিলেন  তিনি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমরা নাওয়াজকে  আগামী বিশ্বকাপ পর্যন্ত অনূর্ধ্ব -১৯ দলের প্রধান কোচের দায়িত্ব দিয়েছি। আমরা আশা করব বয়সভিত্তিক কোচিংয়ে তাঁর যে অভিজ্ঞতা, তাতে আমাদের ছেলেরা উপকৃত হবে এবং তারা উত্তরোত্তর সাফল্য লাভ করবে।’

নাভিদ মূলত ড্যামিয়েন রাইটের স্থলাভিষিক্ত হয়েছেন, যিনি ২০১৮ সাল পর্যন্ত দলের দায়িত্বে ছিলেন। ২০২০ সালে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব -১৯  বিশ্বকাপকে সামনে রেখে দলকে সঠিক নির্দেশনা দেওয়ার দায়িত্ব পালন করবেন নাভিদ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451