বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পার্বতীপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সংবাদ সম্মেলন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৮ জুলাই, ২০১৮
  • ৪০১ বার পড়া হয়েছে

আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর(দিনাজপুর)থেকে ঃ
“স্বয়ং-সম্পূর্ণ মাছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই স্লোগানকে
সামনে রেখে ১৮-২৪জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৮ উপলক্ষে
দিনাজপুরের পার্বতীপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে মৎস্য অধিদপ্তর,
পার্বতীপুরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহানুল হকের
সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্জ্ব আনোয়ার হোসেন। সহকারী মৎস্য
কর্মকর্তা রেজাউল করীমের সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত
থেকে বক্তব্য রাখেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা তারাপদ চৌহান, হ্যাচারীর
খামার ব্যাবস্থাপক আঃ সালাম প্রামানিক, সম্প্রসারণ কর্মকর্তা
আনোয়ার হোসেন প্রমূখ। পরে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক
মিডিয়ায় কর্মরত স্থানীয় সংবাদ কর্মীদের প্রশ্নের উত্তর দেন সিনিয়র
মৎস্য কর্মকর্তা তারাপদ চৌহান। একজন মানুষের দৈনিক ৬০গ্রাম
মৎস্য আমিষের চাহিদা অনুযায়ী পার্বতীপুর উপজেলায় ৩ লাখ ৬৫হাজার
১০৩ জনের জন্য ৭৯৯৫.৭৫ মেঃ টঃ মাছের চাহিদা আমরা এরই মধ্যে পূরণ
করতে সক্ষম হয়েছি এসময় উল্লেখ্য করেন তিনি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451