শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সীতাকুণ্ডে ইয়াবাসহ তিন আনসার সদস্য আটক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ জুলাই, ২০১৮
  • ৩৯৪ বার পড়া হয়েছে
হাতীবান্ধা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে শিক্ষক আটক

বাংলার প্রতিদিন অনলাইন ডেস্কঃ

চট্টগ্রামের সীতাকুণ্ডে ১৫ হাজার ইয়াবাসহ তিন আনসার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোররাতে ভাটিয়ারি বাসস্টেশন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া তিন আনসার সদস্য হলেন আজিজুর রহমান, মো. নুরুল ইসলাম রনি ও মো. জসিম উদ্দিন। তারা তিনজনই কক্সবাজারের বাসিন্দা। জব্দ করা ইয়াবার মূল্য ৪৫ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান জানান, তাঁরা গোপন সংবাদে জানতে পারেন যে, কক্সবাজার থেকে তিন ব্যক্তি বিপুল ইয়াবা নিয়ে ঢাকার উদ্দেশে রওয়ানা হয়েছেন। পথে ভাটিয়ারিতে তাঁরা বাস বদল করতে পারেন। এ খবরে স্ট্যান্ডের অদূরে অবস্থান নেয় পুলিশ। এক সময় তিনজন বাস থেকে নামলে পুলিশ তাঁদের আটক করে। তল্লাশি চালিয়ে পায়ের গোড়ালির উপরে কাপড়ে পেঁচানো ১৫  হাজার ইয়াবা উদ্ধার করে।

ওসি জানান, তিনজন অঙ্গীভূত আনসার সদস্য। দুজন এখন আর আনসার হিসেবে চাকরি করেন না। একজন নগরীর কোতোয়ালি থানাধীন সোনালী ব্যাংকের শাখায় দায়িত্ব পালন করেন। এ ঘটনায় সীতাকুণ্ড থানায় মাদক আইনে মামলা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451