মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

‘দ্য রোড টু ফাইনাল’-এ ৫ লাখ টাকার পুরস্কার লিংকাসের

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ জুলাই, ২০১৮
  • ৪৮১ বার পড়া হয়েছে
‘দ্য রোড টু ফাইনাল’-এ ৫ লাখ টাকার পুরস্কার লিংকাসের

অনলাইন ডেস্কঃ বাংলাদেশে ডিজিটাল বিনোদনের মৌলিক প্লাটফর্ম ‘লিংকাস’ বিশ্বকাপ ফুটবল ২০১৮ উপলক্ষে পরিচালিত ‘দ্য রোড টু ফাইনাল’ এর বিজয়ী ঘোষণা করা হয়েছে। গত ১০ জুলাই প্রথম সেমিফাইনাল থেকে ১৫ জুলাই ফাইনালের দিন পর্যন্ত এই ক্যাম্পেইন পরিচালিত হয়।এই অনুষ্ঠানের সঙ্গে সহযোগিতায় ছিল পান্ডা স্পোর্টস সু এবং ফোর পয়েন্টস শেরাটন। র‌্যাফেল ড্র’র মাধ্যমে বিজয়ীরা পেয়েছেন আকর্ষণীয় সব পুরস্কার। এই পুরো ক্যাম্পেইনে সব মিলিয়ে ৫ লাখ টাকার আকর্ষণীয় সব পুরস্কার রাখে লিংকাস।

এই ক্যাম্পেইনে বিপুল সংখ্যক গ্রাহক অংশ নেন। এদের মধ্যে মাসুদ, সালমান ও মহিউদ্দিন প্রত্যেকে ৫০ হাজার টাকা র‌্যাফেল ড্র’তে জিতে নেন। প্রতিদিন ৫০ জন ভাগ্যবান বিজয়ী পান্ডা স্পোর্টস সু জিতে নেন। ফাইনালের দিন রাফি ১ লাখ টাকার বাম্পার পুরস্কার জিতে নেন।এছাড়াও এদিনও ৫০ জন জিতে নেন পান্ডা স্পোর্টস সু। একজন ভাগ্যবান বিজয়ী হোটেল ফোর পয়েন্টস শেরাটনে সকালের নাস্তাসহ এক রাত থাকার পুরস্কার পাবেন। ৫ জন বিজয়ী বুফে ডিনারে খেতে পারবেন।অসংখ্য তারকা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্ত ছিলেন এই ক্যাম্পেইনে। সাকিব আল হাসান, তাহসান খান, অপু বিশ্বাস, দেবাশীষ বিশ্বাস এবং আরও অনেই যুক্ত ছিলেন।অপু বিশ্বাস, বাপ্পী চৌধুরী, সাইমন ছাড়াও দেশের স্বনামধন্য ব্যান্ড ওয়ারফেজ ফাইনাল খেলার দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লিংকাসের ম্যানেজিং ডিরেক্টর ইএ লিয়াং, পান্ডা সু’র জেনারেল ম্যানেজার চাই চুংলেই।এই সম্পর্কে আরও জানতে গুগল প্লে স্টোর অথবা অ্যাপেল অ্যাপ স্টোর অথবা অ্যাপেল অ্যাপ স্টোর . ডাউনলোড করলে বিস্তারিত জানা যাবে।

 

 

সুত্র, Rtv


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451